সর্বশেষ:
দিনের ছবি (২ নভেম্বর , ২০২৬)
-
দৈনিক টার্গেট - প্রকাশ: ০৯:২৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- ৩ বার পঠিত হয়েছে
সবুজ পাতার বুকজুড়ে বেগুনি শিমফুলের সমারোহ। গ্রামবাংলার মাঠজুড়ে প্রকৃতি যেন ছড়িয়ে দিয়েছে মায়াবী রঙের ছোঁয়া। ছবিটি সোমবার সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর এলাকা থেকে তোলা। ছবি: হারুনূর রশিদ
দেখতে অনেকটা অপরিচিত, তাই কৌতূহলও কম নয়। প্রতিদিনই দূরদূরান্ত থেকে নানা বয়সী মানুষ ভিড় করছেন এই ফলের বাগানে। কেউ মুগ্ধ হয়ে দেখছেন, কেউ তুলছেন ছবি, আবার কেউ স্বাদ নিতে কিনেও নিচ্ছেন। মাচাজুড়েই ফলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে ফলগুলো যেন দোল খাচ্ছে। পাহাড়ি ফল আনারকলি চাষ করে সাড়া ফেলেছেন নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মৌজা পাঁচঘড়িয়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম ও তাঁর জামাতা মোরছালিন। ছবি: মিঠু হাসান

দিনের ছবি (৩০ অক্টোবর, ২০২৬)
রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের একটি জমিতে তৈরি করা পেঁপেবাগান। বাগানের প্রতিটি গাছে প্রচুর পেঁপে ধরেছে। কৃষকের পরিচর্যা ও শ্রমে বেড়ে ওঠা এসব পেঁপে এখন বিক্রির উপযোগী হয়েছে। স্থানীয় হাটে প্রতি কেজি পাঁচ টাকা দরে বিক্রি করা হয়। আজ শনিবার সকালে তোলা। ছবি: মিলন

দিনের ছবি (২৯ অক্টোবর, ২০২৬)
একই জমিতে আখ ও পেঁয়াজের চারা লাগিয়েছেন কৃষক। ভালো ফলনের আশায় দুই ফসলের পরিচর্যায় জমিতে বালাইনাশক স্প্রে করছেন তিনি। ছবিটি রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের সুগার মিলসের জমি থেকে তোলা। ছবি: মিলন শেখ
জনপ্রিয় টার্গেট
























