০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝাড়ফুঁক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৩৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

হাসপাতালে পৌঁছানোর আগেই আজাহারের মৃত্যু হয়। দুঃখজনক হলেও সত্য, দুর্ঘটনাটি আমাদের সমাজের অজ্ঞতা, কুসংস্কার এবং চিকিৎসাসেবার প্রতি অবহেলার একনির্মম প্রতিচ্ছবি।

কিন্তু যে সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের জীবনকে বদলে দিচ্ছে, ইউটিউবের শর্টস কিংবা ফেসবুক রিলে যখন কাটছে মানুষের বেশির ভাগ সময়, সেই সময়ে সাপে কাটার চিকিৎসায় আমরা এখনো ওঝার ওপর নির্ভর করি কেন? সাপের কামড়ের ক্ষেত্রে দ্রুত হাসপাতালে নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অ্যান্টিভেনম প্রয়োগই জীবন বাঁচানোর গুরুত্বপূর্ণ উপায়। অথচ কুসংস্কার ও অজ্ঞতার কারণে মানুষ চিকিৎসার মূল্যবান সময়টুকু হারাচ্ছে।

মুলাদীর ঘটনাকে শুধু একটি পরিবারের অজ্ঞতা বলে দায় সারলে ভুল হবে। এর পেছনে রয়েছে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, চিকিৎসা সম্পর্কে সচেতনতার অভাব এবং কুসংস্কার দূর করতে রাষ্ট্রীয় উদ্যোগের ঘাটতি। মানুষ বিপদের মুহূর্তে কেন চিকিৎসকের পরিবর্তে ওঝার কাছে যায়, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে।

আজাহারের মৃত্যুর সঙ্গে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির এক অদ্ভুত সাদৃশ্য রয়েছে। দেশ যখনই কোনো সংকটে পড়ে, তখন সমস্যার প্রকৃত কারণ চিহ্নিত করে বৈজ্ঞানিক ও কার্যকর সমাধানের পথে না গিয়ে আমরা অনেক সময় ঝাড়ফুঁকের মতো লোকদেখানো ব্যবস্থা গ্রহণ করি। অর্থনীতি সংকটে পড়লে কাঠামোগত সংস্কারের বদলে আশ্বাসের মন্ত্র, দুর্নীতি বাড়লে জবাবদিহির বদলে তদন্তের আনুষ্ঠানিকতা, আইনশৃঙ্খলার অবনতি হলে অপরাধের শিকড় উপড়ে ফেলার বদলে সভা-সেমিনার আর বিবৃতির বাণী শোনানো হয়। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন কিংবা বিচারব্যবস্থা—সবখানেই সমস্যার গভীরে না গিয়ে ওপরে ওপরে সমাধানের চেষ্টা চলে। ফলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার কোথাও যেন ওঝার ঝাড়ফুঁকই কার্যকর নীতি হয়ে উঠেছে। সমস্যার বিষ শরীরে ছড়িয়ে পড়ার পর আমরা চিকিৎসার উদ্যোগ নিই। ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে যায়।

আজাহার হাওলাদারের মৃত্যু আমাদের জন্য একটি সতর্কবার্তা। কুসংস্কার দূর করতে গ্রামপর্যায়ে সচেতনতা বাড়াতে হবে, সাপে কাটার চিকিৎসা সহজলভ্য করতে হবে এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনায়ও ঝাড়ফুঁকের সংস্কৃতি পরিহার করে প্রমাণভিত্তিক সিদ্ধান্ত, জবাবদিহি ও কার্যকর সংস্কারের পথে হাঁটতে হবে।

সাপের বিষ যেমন ঝাড়ফুঁকে নামে না, তেমনি রাষ্ট্রের সংকটও আশ্বাসের মন্ত্রে কাটে না। ওঝার ঝাড়ফুঁকে আজাহারকে বাঁচানো যায়নি। দেশকেও বাঁচানো যাবে না, যদি সমস্যার গভীরে না গিয়ে সমাধানের ব্যর্থ স্বপ্ন দেখা হয়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। দেশের চরম রাজনৈতিক অস্থির সময়ে সামরিক অভ্যুত্থান ও অরাজক পরিস্থিতির প্রেক্ষাপটে ১৯৭৫ সালের এই দিনে সিপাহি ও জনতার এক অভূতপূর্ব ঐক্যের সমাবেশ ঘটেছিল।

মার্কিন মধ্যবর্তী নির্বাচন

আগে থেকেই বোঝা যাচ্ছিল মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা এগিয়ে থাকবে; কিন্তু একই সঙ্গে প্রতিনিধি পরিষদ আর সিনেটে তারা এতটা সংখ্যাগরিষ্ঠতা পাবে, তা ভাবা কঠিন ছিল। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন, তখন তিনি যে কংগ্রেস; অর্থাৎ প্রতিনিধি পরিষদ…

বাংলাদেশ নিয়ে শঙ্কা

বিশ্বব্যাংকের ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক এক প্রতিবেদনে দেশের শিক্ষিত বেকারদের পরিস্থিতি নিয়ে ভয়াবহ এক চিত্র ফুটে উঠেছে। সেই প্রতিবেদন মতে, এখন বাংলাদেশে স্নাতক বা তার চেয়ে বেশি শিক্ষিত ব্যক্তিদের ৬০ শতাংশের অধিক বিভিন্ন…

জনপ্রিয় টার্গেট

ঝাড়ফুঁক

প্রকাশ: ০৭:৩৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬