০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্রণোদিত মামলা আদালতের, তদন্তে সিআইডি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

• যুবলীগের মিছিলে অংশ নেওয়ার নতুন মামলায় আসামি করা হয়েছে।

স্বপ্রণোদিত মামলা আদালতের, তদন্তে সিআইডি

প্রতীকী ছবি

কারাগারে অবস্থানরত এক ব্যক্তিকে যুবলীগ-ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নতুন আরেকটি মামলায় আসামি করার ঘটনায় রাজশাহীর আদালত একটি স্বপ্রণোদিত মিস মামলা করেছেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাজশাহীর পুলিশ সুপারকে (এসপি)। তাঁকে ২৯ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল সোমবার (৯ নভেম্বর) তিনি আদালতের নথিপত্র পেয়েছেন।

এর আগে ১ নভেম্বর রাজশাহীর আমলি আদালত-৬-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহানুর রহমান সোহাগ নতুন নম্বরে একটি পৃথক ও স্বতন্ত্র মিস মামলা খোলার জন্য নির্দেশ দেন। আদেশে আদালত ঘটনাটি নিয়ে গত ১৮ অক্টোবর আজকের পত্রিকায় ‘কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!’ শিরোনামে প্রকাশিত সংবাদটিরও উদ্ধৃতি দেন। সেদিন আসামি হাফিজুর রহমানের জামিনেরও আবেদন ছিল। শুনানির পর আদালত ১০০ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন।

হাফিজুর রহমান রাজশাহীর তানোর উপজেলার চন্দনকৌঠা গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, স্থানীয় এক যুবদল কর্মীকে চাঁদা না দেওয়ায় তিনি পুলিশকে দিয়ে তাঁকে (হাফিজুর) হয়রানি করছেন। এ জন্য গত ২৩ সেপ্টেম্বর তানোর থানার ওসি মাহমুদুল হাসান বাড়ি থেকে ধরে এনে ২৬ জুন করা একটি রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখান। অথচ তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন না।

এ মামলায় ২১ দিন কারাভোগের পর ১৫ অক্টোবর জামিনে মুক্তি পান। সেদিন কারাগার থেকে বেরিয়েছিলেন রাত ৯টা ৪৭ মিনিটে। একই দিন তানোর থানায় আরেকটি মামলায় আসামি করা হয় তাঁকে। এজাহারে বলা হয়, রাত ৮টা ১০ মিনিটে তানোরে যুবলীগ ও ছাত্রলীগের মিছিল হয় এবং সেই মিছিলে হাফিজুরও অংশ নেন। অথচ ওই সময় তিনি কারাগারে ছিলেন।

আদেশে আদালত বলেছেন, ঘটনার সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও হাফিজুর রহমানকে ক্ষতিগ্রস্ত করার মানসে তাঁর নাম ওই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, সে বিষয়ে স্বতন্ত্রভাবে তদন্ত করা আবশ্যক। কারণ ক্ষতি করার উদ্দেশ্যে আইনানুগ কারণ ছাড়া কারও বিরুদ্ধে ফৌজদারি কার্যধারা রুজু করলে তা দণ্ডবিধির ২১১ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ। দ্বিতীয়ত, কারও ক্ষতিসাধন করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী কোনো অশুদ্ধ দলিল প্রস্তুত করলে তা দণ্ডবিধির ১৬৭ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ এবং তৃতীয়ত, কারও ক্ষতিসাধন করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী আইন অমান্য করলে তা দণ্ডবিধির ১৬৬ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ।

আদেশে বলা হয়েছে, এই আদালত ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৯০(১)(সি) ধারার বিধানমতে ওই সব অপরাধ আমলে নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত। তাই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাসহ সুনির্দিষ্ট ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণপূর্বক বিচারের আওতায় আনার লক্ষ্যে এই মিস মামলা করা হলো। মামলাটি তদন্ত করে ২৯ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে রাজশাহী সিআইডির এসপিকে নির্দেশ দেওয়া হয়।

তানোর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় হাফিজুরসহ ২২ জনকে আসামি করেছিলেন। ঘটনার সময় হাফিজুর কারাগারে থাকলেও তাঁকে আসামি করার ব্যাপারে জানতে চাইলে গতকাল সোমবার তিনি বলেন, ‘আমি ডিউটিতে ছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করতে হয়েছে।’ আদালতের স্বপ্রণোদিত মামলার বিষয়ে তিনি জানেন না বলে জানান।

রাজশাহী সিআইডির এসপি রায়হানুল ইসলাম বলেন, আদালতের স্বপ্রণোদিত মামলাটির তদন্তের জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবারই তিনি আদেশের কপি পেয়েছেন। আর দুদিন আগে এখানে যোগ দিয়েছেন। একটু গুছিয়ে উঠে তদন্তকাজ শুরু করবেন বলেও জানান তিনি।

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

পুরুষদের টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতা ডেভিস কাপে অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন রহমান রাকীন। বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি। রাকীন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান…

ডিসি অফিসের পাশেই মাদকের আখড়া

ডিসি অফিসের পাশেই মাদকের আখড়া

রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের পাশেই চলছে মাদকের কারবার। চায়ের দোকানের আড়ালে বিক্রি হচ্ছে ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনেরমাদক। কার্যালয়ের আশপাশে মাদক সেবনের চিত্রও নিয়মিত। ড্রেনগুলোয় চোখ দিলেই মিলছে ফেনসিডিলের খালি বোতল।

জনপ্রিয় টার্গেট

স্বপ্রণোদিত মামলা আদালতের, তদন্তে সিআইডি

প্রকাশ: ০৬:৫০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬