ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার তৈরি পোশাক শিল্প খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদে আনা একটি প্রস্তাবের (সাধারণ) আলোচনায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে প্রস্তাবটি আনেন। তাতে ‘তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্প খাতের চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানিসংকট ও অন্যান্য কাঠামোগত সমস্যা নিরসন এবং খাতটির সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে’ সাধারণ আলোচনার জন্য প্রস্তাবটি আনেন।

টুঙ্গিপাড়ায় হামলার ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা তাদের চরিত্র। তাদের স্বভাব আগুন দিয়ে মানুষ পোড়ানো। অগ্নিকাণ্ড ঘটানোর জন্য সীমান্তের ওপার থেকে সাবেক এমপি-মন্ত্রীরা গত কয়েক দিনে মেসেজ দিচ্ছেন।

বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ এই দেশে আর কোনোভাবে রাজপথে আন্দোলনকারীদের হত্যার ঘটনা দেখতে চায় না। তবে কেউ থানা বা সংসদ সদস্যের বাড়িতে আগুন দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আগুন দেওয়ার, গুলি করার নির্দেশনা দিচ্ছে। সবকিছু ভিডিওতে পাওয়া যাবে। সরকার কিছুদিন ধৈর্য ধারণ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আসছি। সাধারণ মানুষ বুঝুক। দেশের মানুষ বুঝুক, আওয়ামী লীগ কী চায়?’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা তাদের কায়দায় চলতে চাই না। আমাদের নীতিতে বিশ্বাস করি, প্রয়োজনে ১০ জন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুদিন ধৈর্য ধরব, কিন্তু একজন নিরপরাধ মানুষও যেন গুলির শিকার না হন, তা নিশ্চিত করব। কোনো অবস্থাতেই আমরা তাদের মতো ফ্যাসিবাদী আচরণ করব না। কোনো মিছিল-মিটিংয়েও যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা পরিষ্কারভাবে বলেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই দেশে হুমকি-ধমকি দিয়ে, আগুন লাগিয়ে একটা টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে, যদি আওয়ামী শক্তি মনে করে তাদের শক্তি প্রদর্শিত হলো, তাহলে আমরা প্রমাণ করে দেব—বাংলাদেশ আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।’

গোপালগঞ্জের সাধারণ মানুষের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু দুষ্কৃতকারী সীমান্তের ওপার থেকে উসকানি দিচ্ছে। সেই পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য তিনি আহ্বান জানান। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় আক্রমণের আহ্বান জানানো ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, তারা যদি মনে করে তাদের রেকর্ড, ভিডিও ফুটেজ ও অডিও সরকারের কাছে নেই, তাহলে ভুল করবে। আজ হোক বা কাল, প্রত্যেকটি ভিডিও ফুটেজ ও ছবি দেখে দুষ্কৃতকারীদের আইনের হেফাজতে আনা হবে।

শ্রমিক অসন্তোষের পেছনে অন্য পক্ষের উসকানি রয়েছে অভিযোগ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার প্রতিদিন কালিয়াকৈর, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর ও উত্তরাসহ বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। মালিক ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনায় শ্রমিকেরা কাজে ফিরে যাওয়ার এবং মজুরি বোর্ডের মাধ্যমে মজুরি নির্ধারণ হলে তা মেনে নেওয়ার কথা বলেছেন বলে দাবি করেন তিনি।

শ্রমিকদের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা শ্রমিকদের পক্ষে শতভাগ একমত। শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারও গায়ে হাত দেয়নি। শান্তিপূর্ণভাবে বল প্রয়োগ করেছে। এ সময় প্রয়োজনীয় বল প্রয়োগ করা হলেও শ্রমিকদের ওপর গুলি চালানো হয়নি। টিয়ার গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানান তিনি। শ্রমিক আন্দোলনের নামে কারা শ্রমিকদের ব্যবহার করে কী ফায়দা নিতে চায়, তা এখন বোঝা গেছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পোশাকশিল্পের সংকট মোকাবিলায় সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব

জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনায় অংশ নিয়ে এসব প্রস্তাব তুলে ধরে নাজিবুর রহমান বলেন, শিল্পের সংকট মোকাবিলায় শুধু আলোচনা নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ জন্য আগামী ৩০ দিনের মধ্যে গাজীপুর, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ প্রধান শিল্পাঞ্চলের রপ্তানিমুখী কারখানায় অগ্রাধিকার ভিত্ত

আগামী সপ্তাহ থেকে সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি: আইনমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে মেজর সিনহা হত্যা, বিশ্বজিৎ হত্যা ও শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার শুনানি হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আগামী সপ্তাহ থেকে মেজর সিনহা হত্যা, বিশ্বজিৎ হত্যা ও শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার শুনানি আপিল বিভাগে পর্যায়ক্রমে শুরু হবে।

জনপ্রিয় টার্গেট

লালবাগে আ. লীগের ঝটিকা মিছিলের অর্থায়ন ও নেতৃত্বের অভিযোগে সাবেক নেতা গ্রেপ্তার

আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১২:২৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬