ঢাকা ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ ব্যাংকের অফিসে অগ্নিসংযোগ দাবি করে মহাখালীর ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

Shohag Bappy নামের একটি ফেসবুক পেজ থেকে আলোচিত দাবিতে একটি ভিডিওশেয়ার করা হয়। গত ১৬ নভেম্বর বিকেল ৫টা ৩৭ মিনিটে শেয়ার করা ভিডিওটি এক লাখ বারের বেশি দেখা হয়েছে। এতে এক হাজারের বেশি রিয়েকশন রয়েছে।

পোস্টটির কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, একজন কমেন্ট করেছেন, ‘সোহাগ বাপ্পি ভাই আপনার জন্য শুভকামনা রইল জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ আরেকজন লিখেছেন, ‘Okay, continue’, অন্য একজন বলেন, ‘আলহামদুলিল্লাহ।’

আলোচিত দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া আরও কয়েকটি ভিডিও রয়েছে এখানে, এখানেএবং এখানে।

প্রচারিত ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে টাইম টেলিভিশন নামের একটি ফেসবুক পেজে একই ভিডিওপাওয়া যায়। গত ১০ সেপ্টেম্বর প্রকাশিত ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘রাজধানীর মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর পুরোনো কারখানায় আগুন।’

এ ছাড়া জাতীয় দৈনিক ইত্তেফাকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একই ঘটনার একটি ভিডিও পাওয়া যায়। ‘এবার মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর ভবনে আগুন’ ক্যাপশনে প্রকাশিত ওই ভিডিওরসঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ‘রাজধানীর মহাখালীতে পুরাতন একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড’ শিরোনামে একটি ভিডিওপাওয়া যায়। একই ঘটনার ভিডিও প্রকাশ করে ইনডিপেনডেন্ট টেলিভিশনও। তাদের প্রতিবেদনের শিরোনাম ছিল ‘মহাখালীতে পুরোনো ভবনে আগুন’ https://www.youtube.com/watch?v=ceanVVCUOYg ।

এ ছাড়া জাতীয় দৈনিক সমকালের ওয়েবসাইটে ১০ সেপ্টেম্বর প্রকাশিত ‘মহাখালীতে পুরোনো ভবনে আগুন’ শিরোনামে একটি প্রতিবেদনপাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরোনো কার্যালয়ের পেছনে অবস্থিত একটি চারতলা ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, ফায়ার সার্ভিস বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায়। পরে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভবনটির ছাদে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।

পাশাপাশি, আলোচিত দাবিতে ভিডিওটি প্রচারকারী ফেসবুক অ্যাকাউন্ট ও পেজগুলো পর্যবেক্ষণে দেখা যায়, সেগুলোতে নিয়মিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিপক্ষে পোস্ট দেওয়া হয়।

রাজধানীর মহাখালীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে সাধারণ মানুষ আগুন দিয়েছে—এমন দাবিতে প্রচারিত ভিডিওটি গ্রামীণ ব্যাংকের অফিসে অগ্নিসংযোগের ঘটনার নয়। মূলত ভিডিওটি গত ১০ সেপ্টেম্বর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরোনো কারখানার পেছনে অবস্থিত একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার।

জনপ্রিয় টার্গেট

শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক

গ্রামীণ ব্যাংকের অফিসে অগ্নিসংযোগ দাবি করে মহাখালীর ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

প্রকাশ: ০৫:৩৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬