ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোর্ড চাইলে আবারও এনভিডিয়ার প্রধান হতে চান হুয়াং

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে হুয়াং বলেন, ‘ব্যক্তিগত জীবনে আমি গুরুতর কিছু ভুল করেছি। এর ফলে পরিচালনা পর্ষদকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছি, যা নিয়ে আমি গভীরভাবে অনুতপ্ত। নিজের ভুলের সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি।’

তবে হুয়াং জানান, পদত্যাগের পর কোম্পানির কর্মী, বিনিয়োগকারীসহ বিভিন্ন মহল থেকে তাঁর কাছে বিপুলসংখ্যক ফোন এসেছে। তাঁদের অনেকেই তাঁকে এনভিডিয়ার সিইও হিসেবে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

এদিকে আজকের পরে নিজেদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় এই এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠানের।

তবে হুয়াংয়ের এনভিডিয়ায় ফিরে আসার সম্ভাবনা এখনো অত্যন্ত অনিশ্চিত। বিবিসির গতকাল সোমবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাঁকে পুনরায় প্রতিষ্ঠানের দায়িত্বে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা পরিচালনা পর্ষদের নেই।

বরং তাঁর কর্মকাণ্ড নিয়ে সক্রিয়ভাবে তদন্ত করছে পর্ষদ। অভিযোগগুলোর মধ্যে এনভিডিয়ার এক শীর্ষ নির্বাহীর সঙ্গে তাঁর কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টিও রয়েছে।

এ ছাড়া চীনের হয়ে কাজ করেন—এমন সন্দেহভাজন এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন আইনপ্রণেতাদের একাধিক কমিটির সামনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন হুয়াং।

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির মৃত্যু

বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন পিৎজা হাটের সহপ্রতিষ্ঠাতা ড্যান কার্নি মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের উইচিটা স্টেট ইউনিভার্সিটি ও সেরিব্রাল পালসি রিসার্চ ফাউন্ডেশন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দা তথ্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত ‘ডার্টি বোমা’ অথবা রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনা করছে ইরান। যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা তথ্যে এমন পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির সাতজন কর্মকর্তা।

জীবন্ত কবর দেওয়ার ২৪ ঘণ্টা পর মাটি খুঁড়ে উদ্ধার ১১ মাসের শিশু

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে জীবন্ত কবর দেওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর মাটি খুঁড়ে ১১ মাস বয়সী এক শিশুকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

লালবাগে আ. লীগের ঝটিকা মিছিলের অর্থায়ন ও নেতৃত্বের অভিযোগে সাবেক নেতা গ্রেপ্তার

বোর্ড চাইলে আবারও এনভিডিয়ার প্রধান হতে চান হুয়াং

প্রকাশ: ১২:২৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬