অর্থবছরের আড়াই মাসেই জ্বালানি ভর্তুকি গেছে ২৪ হাজার কোটি টাকা: তথ্য উপদেষ্টা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, বর্তমানে প্রতি ইউনিট এলএনজি ৩০ ডলারে কিনতে হচ্ছে। অথচ ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দাম ছিল ১৪ ডলার।

জাহেদ উর রহমান আরও জানান, সরকার অতিরিক্ত ভর্তুকি দিতে থাকলে ঋণ বাড়াতে হবে। এর প্রভাব শেষ পর্যন্ত মূল্যস্ফীতির ওপর পড়বে।

পুলিশের বলপ্রয়োগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, পুলিশকে আইন মেনে এবং পরিস্থিতির তুলনায় সামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগ করতে হবে। আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেই চর্চা থেকে বেরিয়ে আসতে হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, পুলিশের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে সর্বনিম্ন ক্ষয়ক্ষতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চর্চা নিশ্চিত করছে সরকার।

ইরানে হামলা ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সরকারের মধ্যে আলোচনা হয়েছে। খাদ্যসহ প্রয়োজনীয় পণ্যের মজুত বাড়ানো এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি রয়েছে। তবে এ বিষয়ে এখনো জনগণকে কিছু জানানো হয়নি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একটি পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ওই উপদেষ্টা নিজের অবস্থান ব্যাখ্যা দিয়েছেন। সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাইলে পরে জানাবে।

পুলিশের মহাপরিদর্শক বিষয়ে প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন—এমন সংবাদ প্রকাশের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, আইজিপির বক্তব্য ও পরবর্তী ব্যাখ্যা নিয়ে তিনি কথা বলেছেন। তবে প্রধানমন্ত্রী দেশে ফিরে এ বিষয়ে ব্যবস্থা নেবেন, এমন কথা তিনি বলেননি।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সরকার তাঁকে ফিরিয়ে আনতে চায়। তিনি নিজে আসুন কিংবা তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক, সরকারের চাওয়া একই।

পাসপোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহার বা ট্রাভেল পাস দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত আগাম জানাতে চাননি তথ্য উপদেষ্টা। তিনি বলেন, পরিস্থিতি তৈরি হলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

৮০ লাখ টাকা ঘুষ দাবি, এক লাখ টাকাসহ দুদকের ফাঁদে ধরা সার্ভেয়ার

অভিযোগে বলা হয়েছে, আসাদুল ইসলাম জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি দুদককে জানিয়ে ঘুষ গ্রহণের সময় তাঁকে হাতেনাতে ধরার অনুরোধ করেন অভিযোগকারী।

গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে: প্রধানমন্ত্রী

গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘সবকিছু পরিকল্পনামাফিক এগুলে গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই সরকার জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করতে সক্ষম হবে…

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে প্রথমবারের মতো এ সোলার এক্সপোর আয়োজন করেছে।

জনপ্রিয় টার্গেট

টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা, গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক

অর্থবছরের আড়াই মাসেই জ্বালানি ভর্তুকি গেছে ২৪ হাজার কোটি টাকা: তথ্য উপদেষ্টা

প্রকাশ: ০১:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬