০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৫১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজিবি জানায়, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে তাদের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে কপ-৩১–এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

দুই মন্ত্রণালয়, এক বিভাগে নতুন সচিব

দুই মন্ত্রণালয়, এক বিভাগে নতুন সচিব

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

বিতাড়িত ফ্যাসিস্টদের প্রতিরোধে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

দেশ থেকে বিতাড়িত ফ্যাসিস্ট শক্তিকে ফিরিয়ে আনার যেকোনো চেষ্টা প্রতিহত করার জন্য আল্লাহর কাছে মোনাজাত ও প্রার্থনা করেছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেছেন, ‘রাব্বুল আলামিন, আপনি ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্য আমাদের তৌফিক দিয়েছেন…’

জনপ্রিয় টার্গেট

কমলাপুর রেলস্টেশন-বাগেরহাট পাসপোর্ট অফিসসহ দেশের চার স্থানে দুদকের অভিযান

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ: ০১:৫১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬