ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চা-বাগান স্থাপনে আগ্রহ, ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

আজ সোমবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানানো হয়। ‘গ্লোবাল ফেয়ার পে ফাউন্ডেশন অ্যান্ড লন্ডন টি এক্সচেঞ্জ’-এর চেয়ারম্যান প্রফেসর শেখ আলিউর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি তাঁর সঙ্গে সাক্ষাৎ করে।

প্রতিনিধিদলে পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা এবং কোইম্ব্রার ডিউক দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্তিন্সসহ মোট ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের প্রশংসা করেন। তাঁরা বাংলাদেশিদের আতিথেয়তা ও বন্ধুত্বপূর্ণ আচরণের পাশাপাশি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা নিয়েও কথা বলেন।

পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা বলেন, পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা অত্যন্ত বন্ধুবৎসল ও আন্তরিক। তাঁরা দেশটির জাতীয় উৎসবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে উৎসাহের সঙ্গে অংশ নেন। সংগীত ও গানের পরিবেশনার মাধ্যমে দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্যকেও সমৃদ্ধ করেন। পর্তুগালে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন তিনি।

শেখ আলিউর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিকভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের পুরোনো সম্পর্ক আরও জোরদার ও পুনরুজ্জীবিত করতে তাঁরা আগ্রহী। বাংলাদেশের চায়ের গুণগত মান ভালো এবং আন্তর্জাতিক বাজারে এ চায়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে চা শিল্পের আধুনিকায়ন এবং বাংলাদেশ, যুক্তরাজ্য ও পর্তুগালের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বাল্যবিবাহ নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানোর পরামর্শ সংসদীয় কমিটির

মাতৃস্বাস্থ্য সুরক্ষায় বাল্যবিবাহ নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারের পরামর্শ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট সাবকমিটি। একই সঙ্গে প্রয়োজন ছাড়া সিজার নিরুৎসাহিত করা…

ইউপি নির্বাচন নিয়ে কমিশন সভা, যেসব সিদ্ধান্ত হলো

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে আগামী ডিসেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ ডিসেম্বরের আগেই এ সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে কমিশনের। জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে সংলাপ হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও একইভাবে…

পাকিস্তান যে ক্ষতি করেছিল, আ.লীগ ১৭ বছরেই তার চেয়ে বেশি করেছে: তথ্যমন্ত্রী

১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান অর্থনৈতিকভাবে দেশের যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকিং খাত থেকে হাজার হাজার কোটি টাকা ঋণের নামে বের করে বিদেশে পাচার করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যায় এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারের দাবি

চা-বাগান স্থাপনে আগ্রহ, ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রকাশ: ০৫:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬