ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেসিক ব্যাংকের নতুন এমডি মো. নূরুল হুদা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

বর্তমান দায়িত্ব নেওয়ার আগে তিনি জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আইএসটিসিএল) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি পোর্টফোলিও ম্যানেজমেন্ট কমিটি, ট্রাস্টি কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রধান হিসেবে বিনিয়োগ ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স ও ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আইসিবির চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।

মো. নূরুল হুদা ১৯৯৬ সালে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকটির মহাব্যবস্থাপক হিসেবে খুলনা ও বরিশাল সার্কেল প্রধানের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি অগ্রণী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, ট্রেজারি ডিভিশন, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশন, প্রধান শাখা ও ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ও বিভাগে দায়িত্ব পালন করেন।

নূরুল হুদা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে স্নাতক (সম্মান) এবং ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি মার্কেটিং বিষয়ে এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) ডিগ্রিও অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট।

দীর্ঘ ব্যাংকিং কর্মজীবনে নূরুল হুদা ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেজারি, ঋণ ব্যবস্থাপনা, বিনিয়োগসহ ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনারে অংশগ্রহণ করেন। মো. নূরুল হুদা ১৯৭২ সালে পিরোজপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

আমানত বাড়ছে, খরা বিনিয়োগে

আমানত বাড়ছে, খরা বিনিয়োগে

বিভিন্ন ব্যাংকে জমছে টাকা, কিন্তু সেই টাকা কাজে লাগছে না উৎপাদন ও বিনিয়োগে। নতুন শিল্প স্থাপন, কারখানার সম্প্রসারণ কিংবা ব্যবসায় নতুন পুঁজি খাটাতে উদ্যোক্তাদের অনাগ্রহ দূর হয়নি। ফলে ব্যাংকে রাখা গ্রাহকের আমানত বা জমানো অর্থ ঋণ-বিনিয়োগে গড়াচ্ছে কম।

গ্যাস বিদ্যুৎ সারে ভর্তুকিতে বাজেট ব্যবস্থাপনায় চাপ

বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানায় গ্যাস সরবরাহ এবং কৃষকের কাছে সাশ্রয়ী দামে সার পৌঁছে দিতে সরকারের ভর্তুকি ব্যয় অস্বাভাবিক বেড়ে গেছে। এই তিন খাতের ভর্তুকি মেটাতে বাজেটে সারা বছরের জন্য যে বরাদ্দ ছিল, সাড়ে চার মাসেই ব্যয় হয়ে গেছে তার প্রায় ৮৬ শতাংশ।

জনপ্রিয় টার্গেট

বেসিক ব্যাংকের নতুন এমডি মো. নূরুল হুদা

বেসিক ব্যাংকের নতুন এমডি মো. নূরুল হুদা

প্রকাশ: ০৫:৪৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬