অবসরপ্রাপ্ত বিচারপতির পাসপোর্ট ভেরিফিকেশনে পাঠানো অযৌক্তিক: হাইকোর্ট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলীর পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিয়ে দায়ের করা রিটের রায়ে এ পর্যবেক্ষণ দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায় প্রকাশ করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে ১৫ দিনের মধ্যে পাসপোর্ট দিতে বলা হয়েছে। হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলেন, বিচারক হিসেবে দায়িত্ব পালনের সময় রাষ্ট্র তাঁদের পরিচয় ও মর্যাদা যাচাই করেই কূটনৈতিক পাসপোর্ট দিয়ে থাকে। অবসরের পর সাধারণ পাসপোর্টের জন্য আবার ভেরিফিকেশনের মুখোমুখি করা অযৌক্তিক, ভিত্তিহীন এবং এখতিয়ার বহির্ভূত। এ ধরনের কার্যক্রম অপ্রয়োজনীয়ভাবে উচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত সাবেক ব্যক্তিদের হয়রানির সম্মুখীন করে।

২০২৪ সালের ২২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক স্মারকে কূটনৈতিক পাসপোর্ট সমর্পণকারীদের সাধারণ পাসপোর্ট দেওয়ার আগে দুটি গোয়েন্দা সংস্থার সন্তোষজনক প্রতিবেদন নেওয়ার শর্ত দেওয়া হয়। বিচারপতি মোহাম্মদ ইমান আলী ২০২৪ সালের ৩ নভেম্বর কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের আবেদন করেন। কিন্তু গোয়েন্দা প্রতিবেদন না পাওয়ায় তাঁকে পাসপোর্ট দেওয়া হয়নি।

বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে পাসপোর্ট না দেওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অনুমতিক্রমে হাইকোর্ট বিভাগের প্রোটোকল অফিসার মো. রোমান ভূঁইয়া রিট করেছিলেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে তখন রুল জারি করা হয়। রুল নিষ্পত্তি করে হাইকোর্ট এই নির্দেশনা দেন।

রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন এবং ব্যারিস্টার মো মাহমুদুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ-সংক্রান্ত পূর্বে জারি করা রুল খারিজ করে

জাতীয় সংসদ সদস্যদের মোবাইল ফোন (সোশ্যাল মিডিয়া অ্যাপ) হ্যাক, ভয়েস ক্লোন ও স্বাক্ষর জাল করে প্রতারণার ঘটনায় সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে গিয়ে তিনি এ বিষয়ে সংসদ সদস্যদের সচেতন থাকার অনুরোধ করেন। একই সঙ্গে প্রতিরোধমূলক ব

মীর শাহে আলম বলেন, দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করে প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী রাখে। তবে, এসব প্রার্থী দলীয় প্রতীকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হবেন না; তাঁরা বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন।

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল

অবসরপ্রাপ্ত বিচারপতির পাসপোর্ট ভেরিফিকেশনে পাঠানো অযৌক্তিক: হাইকোর্ট

প্রকাশ: ০৫:৩৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬