০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ বন্ধে আলোচনা–সংঘাত দুই পথই বিপদসংকুল, উভয় সংকটে ট্রাম্প

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

যুদ্ধ শুরুর আট মাসেরও বেশি সময় ধরে মার্কিন প্রশাসনের ভেতরে এ নিয়ে বিতর্ক চলছে। বিষয়টি কখনোই গোপন ছিল না। শুরু থেকেই পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের বিষয়ে ব্যক্তিগতভাবে সংশয় প্রকাশ করে আসছিলেন ভ্যান্স। অন্যদিকে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানের পর হেগসেথ ছিলেন সামরিক পদক্ষেপের সবচেয়ে জোরালো সমর্থকদের একজন।

নভেম্বরের শুরুর দিকে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর ভ্যান্স রাখঢাক না করেই বলেন, ‘আমাদের পরাজয়ের কারণ এই যুদ্ধ।’ তিনি আরও বলেন, ‘আপনারা যদি যুক্তি দিতে চান যে—যুদ্ধটি সার্থক ছিল, আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোর বিনিময়েও এটি সার্থক ছিল, তাহলে সেই যুক্তি দিন।’

জবাবে হেগসেথ একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এবং আত্মপ্রচারণামূলক ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি দেখে মনে হয়েছে, তিনি যুদ্ধের গতি আরও বাড়ানোর পক্ষেই যুক্তি দিচ্ছেন। ইরানের কাছাকাছি এলাকায় আবারও বড় ধরনের সামরিক শক্তি সমবেত করছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে হেগসেথের বক্তব্য ছিল, ‘লড়াই, লড়াই, লড়াই।’

এখন প্রেসিডেন্ট ট্রাম্পকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী কয়েক দিনের মধ্যে নতুন করে হামলা চালানো হবে কি না, সেই প্রশ্নের পাশাপাশি তিনি এই বিতর্কে কোন পক্ষের অবস্থান গ্রহণ করবেন।

যুদ্ধ শুরুর সময় ট্রাম্প যেমন একগুচ্ছ লক্ষ্য সামনে এনেছিলেন—ইরান সরকারকে উৎখাত করা, দেশটির পারমাণবিক কর্মসূচির অবশিষ্টাংশ ধ্বংস করা, ক্ষেপণাস্ত্রের ভান্ডার সীমিত করা এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে ইরানের সহায়তা বন্ধ করা। এখন তেমনি এই অত্যন্ত অজনপ্রিয় সংঘাতে যুক্তরাষ্ট্রের আর কতটা সম্পদ ব্যয় করা উচিত, তা ব্যাখ্যা করতেও তিনি হিমশিম খাচ্ছেন।

বুধবার ট্রাম্প স্বীকার করেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পেছনে যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিষয়টি ‘অনেকাংশেই সত্য।’ এ বিষয়ে ভ্যান্সের বক্তব্যও তিনি মেনে নেন। তবে ট্রাম্প বলেন, আবারও একই পরিস্থিতি তৈরি হলেও তিনি যুদ্ধ শুরুর সিদ্ধান্তই নিতেন। তিনি বলেন, ‘ইরান প্রসঙ্গে আমাদের এই পদক্ষেপ নিতেই হতো। আমরা এখনো সেটাই করছি।’

কোরীয় যুদ্ধে প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ও ডুইট ডি আইজেনহাওয়ার, ভিয়েতনাম যুদ্ধে লিন্ডন বি জনসন ও রিচার্ড এম নিক্সন এবং ইরাক ও আফগানিস্তান থেকে নিজেদের সরিয়ে নেওয়ার চেষ্টা করা চার প্রেসিডেন্টের মতো ট্রাম্পও এখন বুঝতে পারছেন, সামরিক অভিযান আরও জোরদার করার প্রতিটি পরিকল্পনা এবং আলোচনার প্রতিটি কৌশলই নানা ধরনের সমঝোতা ও ঝুঁকির সঙ্গে জড়িত।

বিজয় ঘোষণা করে যুদ্ধ থেকে সরে আসা যতটা আকর্ষণীয় মনে হোক না কেন, ইতিহাস শেষ পর্যন্ত মূল্যায়ন করবে—ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে পেরেছিলেন, নাকি উল্টো পারমাণবিক অস্ত্র অর্জনের ব্যাপারে দেশটির সংকল্প আরও দৃঢ় করেছিলেন। একইভাবে, তিনি ইরানের কট্টরপন্থী নেতৃত্বকে সম্পূর্ণভাবে দুর্বল করেছিলেন, নাকি সেই নেতৃত্বকে আরও শক্তভাবে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিলেন, সেটিও ইতিহাসের বিচারে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

ট্রাম্পের জন্য সিদ্ধান্তগুলো আরও জটিল হয়ে উঠেছে তাঁর নতুন ‘লেম-ডাক’ বা মেয়াদের শেষ পর্যায়ের প্রেসিডেন্ট হয়ে পড়ার কারণে। ইরানিরা হিসাব করছে, ট্রাম্প এখন দুর্বল হয়ে পড়েছেন। নির্বাচনের আগে কংগ্রেস এমনকি এই যুদ্ধের জন্য অতিরিক্ত কোনো তহবিলও অনুমোদন করেনি। অথচ পেন্টাগনের হিসাব অনুযায়ী, যুদ্ধের পেছনে ইতিমধ্যে ৪৭ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এর মধ্যে জ্বালানি ও তেলের দাম বেড়ে যাওয়ার কারণে সৃষ্ট শত শত বিলিয়ন ডলারের অতিরিক্ত ব্যয় অন্তর্ভুক্ত নয়। ইরানিরা হয়তো মনে করছে, সময় তাদের পক্ষেই রয়েছে।

থিংক ট্যাংক আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ পরিচালক এবং পেন্টাগনের সাবেক শীর্ষ সন্ত্রাসবাদবিরোধী নীতিনির্ধারণী কর্মকর্তা উইলিয়াম এফ. ওয়েচসলার বলেন, ‘উদ্বেগের বিষয় হলো, ট্রাম্প হয়তো এই সিদ্ধান্তে পৌঁছাবেন যে আগামী দুই বছর তাঁর সবচেয়ে বড় দুঃস্বপ্নের মুখোমুখি হতে হবে: ইতিহাসে একজন পরাজিত নেতা হিসেবে পরিচিত হওয়া।’ তিনি আরও বলেন, ‘এ অবস্থা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হিসেবে তিনি হয়তো যুদ্ধ জয়কেই বিবেচনা করবেন। এর ফলে বড় ধরনের সামরিক অভিযান আবারও শুরু করার সিদ্ধান্ত আসতে পারে। সেটি এখনই হোক কিংবা আগামী কয়েক মাসের মধ্যে।’

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইতিমধ্যে প্রেসিডেন্টের সামনে সামরিক অভিযানের বেশ কয়েকটি বিকল্প তুলে ধরেছেন। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এসব পরিকল্পনা তৈরি করেছেন।

ট্রাম্প শেষ পর্যন্ত কোন পথ বেছে নেবেন, তা এখনো স্পষ্ট নয়। সাম্প্রতিক মাসগুলোতে তিনি একাধিকবার ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার অনুমোদন দিয়েছেন। কিন্তু প্রতিবারই অভিযান শুরুর কয়েক ঘণ্টা আগে সেখান থেকে সরে এসেছেন।

গত রোববার সিএনএনকে ট্রাম্প বলেন, আলোচনার মাধ্যমে সমঝোতা হলে যুক্তরাষ্ট্রকে নতুন করে হামলা চালাতে হবে, এমন সম্ভাবনা ‘খুবই কম’। তিনি আরও বলেন, ‘তারা আর্থিকভাবে ধসে পড়ছে। আমরা সামরিকভাবে তাদের আঘাত করেছি। চাইলে তাদের পুরোপুরি শেষ করে দিতে পারি।’

বিতর্কে যুক্ত ব্যক্তিদের মতে, মূল সমস্যাটি হলো একটি মৌলিক প্রশ্নে ট্রাম্প ও তাঁর সহযোগীরা এখনো একমত হতে পারেননি: তাঁরা আসলে কী অর্জন করতে চাইছেন?

এই অবস্থায় বর্তমানে ট্রাম্প মোটা দাগে চারটি বিকল্প বিবেচনা করছেন। সেগুলো হলো

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী যে সবচেয়ে উচ্চাভিলাষী পরিকল্পনাটি তৈরি করেছে, তাতে কয়েক দিনের একটি সংক্ষিপ্ত কিন্তু তীব্র সামরিক অভিযান চালানোর কথা বলা হয়েছে। অভিযানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে থাকবে ইরানের জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভান্ডার। সামরিক অভিযানের বিষয়ে আলোচনা করতে গিয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তবে তাঁদের বক্তব্য, কয়েক দিনের যুদ্ধেই ইরান সরকার ধসে পড়বে, এমন প্রত্যাশা তাঁদের নেই। সরকারকে দুর্বল করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বরং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ওপর নির্ভর করছেন।

বড় ধরনের সামরিক অভিযানসংক্রান্ত যেকোনো পরিকল্পনায় বর্তমানে ওই অঞ্চলে অবস্থানরত দুটি বিমানবাহী রণতরিতে থাকা আক্রমণকারী বিমান থেকে হামলা চালানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। প্রায় দুই সপ্তাহের মধ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থলঘাঁটিতে অবস্থানরত যুদ্ধবিমান এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে উড্ডয়নকারী দূরপাল্লার বি-১ ও বি-২ বোমারু বিমানও অভিযানে অংশ নেবে। সব মিলিয়ে কয়েক ডজন যুদ্ধবিমান, বোমারু বিমান এবং অন্যান্য সহায়ক উড়োজাহাজ এই অভিযানে যুক্ত হবে।

ইরানবিষয়ক সামগ্রিক সামরিক মিশনে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত ৫০ হাজারের বেশি সেনা নিয়োজিত রয়েছে। পাশাপাশি এক ডজনেরও বেশি যুদ্ধজাহাজ এই মিশনের অংশ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী যৌথ সামরিক মহড়া জোরদার করেছে। হামলার কৌশল অনুশীলনের জন্য ইরাকের আকাশসীমার ওপর দিয়ে যুদ্ধবিমান উড়িয়েছে তারা। একই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনা থেকে নিজেদের কিছু কর্মী সরিয়ে নিয়েছে। সামরিক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলকে অতিরিক্ত একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারিও সরবরাহ করেছে।

ট্রাম্প প্রায়ই ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামের একটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলেন। এটি যুক্তরাষ্ট্রের দেওয়া নাম। ইরানিরা স্থাপনাটিকে ‘কোহ কোলাং’ নামে চেনে। ভূগর্ভের অনেক গভীরে অবস্থিত এই পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা ২২ হাজার পাউন্ড ওজনের ‘ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ বা এমওএবি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন ট্রাম্প।

তবে অস্ত্রবিশেষজ্ঞরা বলছেন, এমওএবি মাটির ওপরে বিস্ফোরিত হয়ে বিস্তৃত এলাকায় ধ্বংসাত্মক অভিঘাত সৃষ্টি করে। পিকঅ্যাক্সের মতো ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করার ক্ষেত্রে এটি সম্ভবত কার্যকর হবে না। বিশেষ করে স্থাপনাটি গ্রানাইট পাথরের গভীরে নির্মিত।

এ ছাড়া এমন হামলা চালানোর আদৌ কোনো যৌক্তিকতা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ, ইরান উন্নতমানের অনেক সেন্ট্রিফিউজ মজুত করে রেখেছে বলে খবর রয়েছে, যেগুলো দিয়ে ইউরেনিয়াম পরিশোধন করা সম্ভব। তবে পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় পারমাণবিক উপাদান এখনো অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০২৫ সালের জুনে চালানো হামলার ধ্বংসস্তূপের নিচেই সেগুলো রয়েছে।

তবে এই কৌশলের সুবিধা হলো—কয়েক দিনের তীব্র সামরিক অভিযান ইরানের আগে থেকেই দুর্বল হয়ে পড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভান্ডারকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। একই সঙ্গে দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে ইরানকে ছাড় দিতে বাধ্য করতে পারে।

বিপরীতে অসুবিধাগুলো হলো—আগেও এ ধরনের সামরিক পদক্ষেপ কার্যকর হয়নি। ইরান পাল্টা হামলা চালিয়ে উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। এতে বিশ্বজুড়ে জ্বালানির দাম ও মূল্যস্ফীতি প্রায় নিশ্চিতভাবেই বেড়ে যাবে।

দ্বিতীয় সামরিক বিকল্পটি মূলত প্রথম পরিকল্পনার তুলনায় সংক্ষিপ্ত ও সীমিত আকারের একটি অভিযান। মার্কিন কর্মকর্তাদের মতে, এ ক্ষেত্রে অনেক জ্বালানি অবকাঠামোকে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। হামলার প্রধান লক্ষ্যবস্তু হবে সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো।

এই পরিকল্পনার পেছনে যুক্তি হলো, হামলার পরিধি সীমিত থাকলে ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় পাল্টা হামলা চালানোর সম্ভাবনা কম থাকবে। তবে এই সীমিত সামরিক অভিযানও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের চালানো ছোট পরিসরের হামলার তুলনায় ব্যাপকতা ও তীব্রতার দিক থেকে অনেক বড় হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

হামলাগুলো সীমিত ও প্রতিরক্ষামূলক হলেও গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের এসব আক্রমণ ইরানের অভ্যন্তরে মার্কিন বাহিনীর প্রথম বোমাবর্ষণের ঘটনা। এর আগে সেপ্টেম্বরের শুরুতে টানা দুই দিনের হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

এই পরিকল্পনার সুবিধা হলো—ট্রাম্প দাবি করতে পারবেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অস্ত্রভান্ডারে আরও ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। এরপর তিনি বিজয় ঘোষণা করে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার শুরু করতে পারবেন। সীমিত আকারের সামরিক অভিযান চালালে পেন্টাগনের স্বল্প মজুতের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রও তুলনামূলকভাবে বেশি সংরক্ষণ করা সম্ভব হবে।

বিপরীতে অসুবিধাগুলো হলো—ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাই স্বীকার করছেন, সীমিত হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর সময় ট্রাম্প যে লক্ষ্যগুলো ঘোষণা করেছিলেন, তার কোনোটিই অর্জন করা সম্ভব হবে না। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর ইরানের উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ ও প্রভাবও বহাল থাকবে।

কিছু পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা, ড্রোন উৎক্ষেপণকেন্দ্র এবং গোলাবারুদের ডিপো ধ্বংস করা সম্ভব হতে পারে। কিন্তু ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যাওয়া স্থাপনা ও অস্ত্র দ্রুত উদ্ধার এবং পুনর্নির্মাণের সক্ষমতা দিয়ে ইরান এরই মধ্যে মার্কিন সামরিক কমান্ডারদের বিস্মিত করেছে।

চিঠিতে ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্রের পক্ষে তিনি নিজেই আলোচনার নেতৃত্ব দেবেন। ভাইস প্রেসিডেন্টের জন্য এমন ভূমিকা অস্বাভাবিক। কারণ, সাধারণত এ ধরনের আলোচনা পরিচালনা করেন বিশেষ দূত—সাম্প্রতিক সময়ে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার যেমন করেছেন—অথবা পররাষ্ট্রমন্ত্রী।

তবে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের মতে, সাম্প্রতিক দিনগুলোতে কিছু মার্কিন আলোচক আরও হতাশ হয়ে পড়েছেন। তাঁদের আশঙ্কা, আলোচনার মাধ্যমে যে চুক্তিই হোক না কেন, তেহরানের কট্টরপন্থীরা শেষ পর্যন্ত সেটিকে নস্যাৎ করে দিতে পারে।

আলোচনার অন্যতম প্রধান অমীমাংসিত বিষয় হলো, কোন পদক্ষেপটি আগে নেওয়া হবে। যুক্তরাষ্ট্র চাইছে, প্রথমেই ইরানের পারমাণবিক উপাদানের বিষয়ে সমাধানে পৌঁছাতে হবে। এরপর বিদেশে আটকে থাকা ইরানের কয়েক বিলিয়ন ডলারের অর্থ ছাড় করা হবে অথবা দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

অন্যদিকে ইরান পুরো প্রক্রিয়ার শেষ পর্যন্ত পারমাণবিক উপাদান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। মূলত এটিকে তারা নিজেদের জন্য একধরনের নিরাপত্তাব্যবস্থা বা দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। এ ছাড়া ক্ষেপণাস্ত্র সক্ষমতার সীমা নির্ধারণ, ভবিষ্যৎ পারমাণবিক কার্যক্রম এবং পরিদর্শনব্যবস্থা নিয়েও দুই পক্ষের মধ্যে আরও অনেক মতপার্থক্য রয়েছে।

এই কৌশলের সুবিধা হলো—ইতিহাস দেখিয়েছে, কোনো দেশের পারমাণবিক কর্মসূচির ওপর দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ কূটনৈতিক সমাধান। অনেক বিশেষজ্ঞ মনে করেন, ট্রাম্প ভাগ্যবান হবেন যদি ২০১৫ সালে বারাক ওবামা প্রশাসনের সময় হওয়া পারমাণবিক চুক্তির মতো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেন। ওই চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়ামের মজুতের ৯৭ শতাংশ দেশের বাইরে সরিয়ে নিতে সম্মত হয়েছিল।

২০১৮ সালে ট্রাম্প নিজেই সেই চুক্তি বাতিল করেছিলেন।

তবে এর অসুবিধা হলো—ইরানে আসলে কারা সিদ্ধান্ত নিচ্ছে, তা কেউ জানে না। দেশটির অভ্যন্তরে এখন প্রকাশ্যেই পারমাণবিক বোমা তৈরির প্রতিযোগিতায় নেমে পড়ার পক্ষে আলোচনা চলছে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আপাতত বিদ্যমান অবস্থাই মেনে নেবে। অর্থাৎ, ইরানের তেল রপ্তানি বন্ধ রাখতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে। একই সঙ্গে মার্কিন নৌবাহিনীর পাহারা ও টহলের মাধ্যমে প্রতিদিন ১ কোটি ১০ লাখ থেকে ১ কোটি ৮০ লাখ ব্যারেল ইরান ছাড়া অন্যান্য দেশের তেল পরিবহন নিশ্চিত করা হবে।

এভাবে ট্রাম্প কার্যত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে যেতে পারবেন। তাঁর প্রত্যাশা থাকবে, সময়ের সঙ্গে সঙ্গে দীর্ঘমেয়াদি কোনো সমাধান বেরিয়ে আসবে। তিনি চাইলে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে একটি সীমিত চুক্তির উদ্যোগও নিতে পারেন। তবে নিষেধাজ্ঞা বহাল রেখে ধীরে ধীরে মার্কিন বাহিনী প্রত্যাহার করবেন।

এ ক্ষেত্রে উপসাগরীয় আরব দেশগুলোর ওপর দায়িত্ব ছেড়ে দেওয়া হবে, যাতে তারা ইরানের সঙ্গে আলোচনা করে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে পারে।

তবে এ ধরনের কোনো চুক্তিতে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে না। এমনকি ইরানের নেতৃত্বের চরিত্র ও প্রকৃতি নিয়েও কোনো সমাধান আসবে না। অথচ এসব বিষয়ই ছিল ফেব্রুয়ারিতে ট্রাম্পের যুদ্ধ শুরু করার অন্যতম প্রধান কারণ।

সুবিধা: দীর্ঘমেয়াদি কৌশল বাস্তবায়নে ধৈর্য প্রয়োজন। আর ধৈর্য ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী গুণ নয়। তবে দীর্ঘমেয়াদে ইরানের নেতৃত্বকে চাপে ফেলে দুর্বল করার ক্ষেত্রে এটিই সবচেয়ে কার্যকর পদ্ধতি হতে পারে।

অসুবিধা: নৌ অবরোধ বজায় রাখা অত্যন্ত ব্যয়বহুল। যুদ্ধও নেই, আবার শান্তিও নেই—এমন পরিস্থিতিতে ইউরোপীয় ও আরব মিত্ররা যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নিতে খুব একটা আগ্রহী হবে না। এতে ইরানের সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে। কারণ, তারা একদিকে নিজেদের সরকারের এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মধ্যে আটকে রয়েছে।

সবচেয়ে বড় সমস্যা হলো, এই কৌশলে চূড়ান্ত সমাধানে পৌঁছানোর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। ফলে সংঘাত ট্রাম্পের প্রেসিডেন্সির বাকি সময়জুড়ে, এমনকি তাঁর উত্তরসূরির শাসনামলেও চলতে পারে।

নিউইয়র্ক টাইমস থেকে অনুবাদ করেছেন আজকের পত্রিকার সহসম্পাদক আব্দুর রহমান

ফের আলোচনায় ৬০ বছরের গোপন অস্ত্র প্রকল্প, যুক্তরাষ্ট্রকে যেভাবে জিম্মি করেছিল ইসরায়েল

১৯৬০ সালের কথা। নেগেভ মরুভূমির ওপর দিয়ে উড়ছিল একটি মার্কিন হেলিকপ্টার। হুট করেই নিচে একটি বিশাল নির্মাণাধীন কাঠামো চোখে পড়ে এক মার্কিন কর্মকর্তার। সফরসঙ্গী ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যাডি কোহেনের কাছে জানতে চাইলে তিনি হেসে উত্তর দিয়েছিলেন, এটি নাকি একটি ‘টেক্সটাইল কারখানা’!…

হরমুজে ভারত, চীন, কাতার ও ইরাককে ছাড় দিচ্ছে ইরান—নেপথ্যে কী

গত মঙ্গলবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির উপপ্রধান আমির হায়াত মোঘাদ্দাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (আইএসএনএ) বলেন, এই দেশগুলোর জাহাজ অবাধে চলাচল করছে। যুক্তরাষ্ট্রও সেগুলোতে বাধা দিচ্ছে না।

হরমুজে ভারত-চীন-ইরাক ও কাতারের জাহাজকে কেন ছাড় দিয়েছে ইরান

ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাক ও কাতারের জাহাজকে অব্যাহতি দিয়েছে। গত মঙ্গলবার ইরানের এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা এ তথ্য জানান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির উপকমিটির…

জনপ্রিয় টার্গেট

কমলাপুর রেলস্টেশন-বাগেরহাট পাসপোর্ট অফিসসহ দেশের চার স্থানে দুদকের অভিযান

ইরান যুদ্ধ বন্ধে আলোচনা–সংঘাত দুই পথই বিপদসংকুল, উভয় সংকটে ট্রাম্প

প্রকাশ: ০২:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬