৩০০ গ্রাম টুকরা করা স্যামন মাছ, ৩টি মাঝারি আকারের টুকরা করা আলু, ১টি স্লাইস করা গাজর এবং ১টি কুচি করা পেঁয়াজ। ১ কাপ দুধ, আধা কাপ কুকিং ক্রিম, ৩ কাপ পানি, ১ টেবিল চামচ মাখন, ২ টেবিল চামচ কুচি করা পার্সলে, আধা চা-চামচ গোলমরিচ এবং লবণ পরিমাণমতো।
প্রথমে আলু ও গাজর ছোট ছোট করে কেটে নিন। সবজির টুকরাগুলো ছোট রাখাই ভালো, এতে দ্রুত সেদ্ধ হবে। একটি বড় সস প্যানে পানি নিয়ে তাতে স্টক কিউব, তেজপাতা ও গোটা গোলমরিচ দিন। ফুটে উঠলে আলু ও গাজর দিয়ে মাঝারি আঁচে প্রায় ১০ মিনিট রান্না করুন। সবজি যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে, তখন স্যামনের চামড়া ছাড়িয়ে প্রায় ২ সেন্টিমিটার আকারের টুকরা করে স্যুপে দিয়ে দিন। স্যামন ও সবজি পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অল্প আঁচে রান্না করুন। এরপর এতে ক্রিম ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। ক্রিম দেওয়ার পর স্যুপটি হালকা আঁচে রাখুন। প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে স্বাদ ঠিক করে চুলা বন্ধ করে দিন।
গরম-গরম হিকেই টাক বাটিতে ঢেলে ওপরে কুচি করা তাজা পার্সলে ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে পাশে শসা, টমেটো, হালকা সালাদও রাখতে পারেন।
মিশেলিন স্টার। রন্ধনশিল্পে ‘মিশেলিন স্টার’ পাওয়া মানে অস্কার পাওয়া। কিন্তু এই রাজকীয় আভিজাত্যের পেছনের কাহিনি জানলে যে কেউ হেসে ফেলবেন। আবার একে ঘিরে আছে রহস্যময় কিছু বিষয়, যা শুরু থেকে আজ পর্যন্ত সবার কাছে রহস্যঘেরা। কিন্তু সব মিলিয়ে মিশেলিন স্টার পাওয়া রেস্তোরাঁ ও শেফদের জন্য সর্বোচ্চ…
সোশ্যাল মিডিয়ায় এখন চারদিকে শুধু আশি ও নব্বইয়ের দশকের ছোঁয়া। রেট্রো ফিল্টার, ভিনটেজ আউটফিট কিংবা সেকালের পপ কালচারের ফটো ট্রেন্ডে মেতেছেন সব বয়সের মানুষ। তবে কখনো কি ভেবে দেখেছেন…
ঘরে ঢুকতেই যদি নাকে আসে বেলি ফুলের মিষ্টি সুবাস, কোথাও ধূপের পরিচিত গন্ধ, আবার কোথাও ভেসে আসে ল্যাভেন্ডার কিংবা ভ্যানিলার নরম ঘ্রাণ; তাহলে সেই ঘর শুধু দেখা নয়, অনুভব করা যায়। ঘরের সাজ যেমন মানুষের রুচির পরিচয় দেয়, তেমনি ঘরের গন্ধও তৈরি করে আলাদা এক আবহ।
দৈনিক টার্গেট 

























