কমলার খোসার কুচি—২ চা-চামচ (প্রায় অর্ধেক কমলার খোসা)
প্রথমে খেজুরের পেস্ট তৈরির জন্য ফুড প্রসেসরে বিচি ছাড়ানো খেজুরগুলো নিয়ে ভালো করে ব্লেন্ড করুন যতক্ষণ না এটি মসৃণ একটি বলের মতো মণ্ড তৈরি করে। পেস্টটি তুলে একপাশে সরিয়ে রাখুন। এবার প্রসেসরে আখরোট, ওটস, কাঠবাদামের আটা, দারুচিনি, জয়ফল, আদা গুঁড়ো, অলস্পাইস ও লবণ নিন। হালকা মিহি হওয়া পর্যন্ত গুঁড়ো করুন। এরপর ভ্যানিলা এসেন্স ও মিষ্টিকুমড়ার পিউরি যোগ করুন। এখন আগে তৈরি করে রাখা খেজুরের পেস্ট এক চামচ করে মিশ্রণে দিন এবং পালস করে মিশিয়ে নিন। এভাবে পুরো পেস্টটি মিশিয়ে কেকের মতো মণ্ড বানিয়ে ফেলুন। এই পর্যায়ে স্বাদ পরীক্ষা করে দেখতে পারেন; প্রয়োজন অনুযায়ী ভ্যানিলা বা মসলার পরিমাণ বাড়িয়ে নেওয়া যায়। চামচ দিয়ে দেড় টেবিল চামচ পরিমাণ মণ্ড তুলে হাতের তালুতে গোল করে বলের রূপ দিন। একটি বেকিং শিট বা প্লেটে পার্চমেন্ট পেপার বিছিয়ে কেক বাইটসগুলো রাখুন এবং সেরা টেক্সচারের জন্য অন্তত ৩০ মিনিট রেফ্রিজারেটরে (বা ১৫ মিনিট ফ্রিজারে) রেখে ঠান্ডা করে নিন।
এবার একটি ছোট পাত্রে সামান্য পানি ফুটিয়ে নিন। পানির পাত্রের ওপর কাচের বোল রেখে তাতে কোকোনাট বাটার দিন (ডাবল বয়লার পদ্ধতি)। চামচ দিয়ে নেড়ে ২ মিনিটের মধ্যে বাটার গলিয়ে নিন। কিংবা চাইলে মাইক্রোওয়েভেও গলিয়ে নেওয়া যায়। ঠান্ডা কেক বলগুলোর ওপর ছোট চামচ দিয়ে গলানো কোকোনাট বাটার ঢেলে দিন অথবা প্রতিটি বাইট বাটারে ডুবিয়ে নিন। বাটার শক্ত হওয়ার আগেই ওপর থেকে কমলার খোসার কুচি ছড়িয়ে দিন।
এটি নরমাল ফ্রিজে এক সপ্তাহ এবং ডিপ ফ্রিজে এক মাস পর্যন্ত রেখে খাওয়া যায়।

দৈনিক টার্গেট 



























