৩ পাউন্ড গরু বা খাসির কিমা, দুটি পেঁয়াজ, দুটি লাল ক্যাপসিকাম, এক কাপ কুচি করা পার্সলে এবং কয়েক কোয়া রসুন। মসলা হিসেবে লাগবে এক চা-চামচ করে পাপরিকা, আলেপ্পো পেপার ও জিরা গুঁড়া। লবণ ও গোলমরিচ পরিমাণমতো এবং তিন টেবিল চামচ টমেটো, সামান্য অলিভ অয়েল।
প্রথমে পেঁয়াজ, লাল ক্যাপসিকাম, রসুন ও পার্সলে ভালোভাবে কুচি করে নিন। এরপর এর সঙ্গে কিমা, টমেটো পেস্ট এবং সব মসলা দিয়ে ভালোভাবে মেখে নিন। মাংসের মিশ্রণটি ভালোভাবে মাখানো হলে এর স্বাদ আরও বাড়বে। এবার ওভেন ২১০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিন। একটি বেকিং ট্রেতে সামান্য অলিভ অয়েল মেখে কিমার মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে দিন। ছুরি দিয়ে লম্বালম্বি দাগ কেটে কাবাবের আকার তৈরি করুন এবং ওপর থেকে সামান্য অলিভ অয়েল ছড়িয়ে দিন। এরপর ১২ থেকে ১৫ মিনিট বেক করুন। বেক করা হয়ে গেলে কাবাবগুলো আলাদা করে আরও কয়েক মিনিট ঝলসে নিলে ওপরের অংশে হালকা পোড়া ভাব আসবে।
ওভেন থেকে বের করার পর গরম-গরম আদানা কাবাব পরিবেশন করুন। এর সঙ্গে টমেটো-পেঁয়াজের সালাদ, দইয়ের সস কিংবা রুটি রাখতে পারেন।
আমরা ধরে নিই, বিয়ের আগে ভালো করে চিনলেই সংসার টিকে যাবে। কিন্তু প্রেমের মানুষ আর সংসারের মানুষ সব সময় এক নয়। প্রেমে আমরা একে অপরের সবচেয়ে সুন্দর সময়টুকু দেখি। সংসারে দেখি সবচেয়ে ক্লান্ত সময়টা, যখন মাসের হিসাব মেলে না, অফিস থেকে ফিরে কথা বলার শক্তিটুকুও থাকে না, আর দুই পরিবারের প্রত্যাশা দুই দিক…
এদিকে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা জানাচ্ছে, অন্যের দেখাদেখি একই কাজ করার অদ্ভুত তাগিদ কোনো হঠাৎ তৈরি হওয়া ফ্যাশন নয়; এটি মূলত লাখ লাখ বছর ধরে মানব মস্তিষ্কে খোদাই হয়ে থাকা এক প্রাচীন বৈশিষ্ট্য। শিশুর প্রথম হাসির নকল থেকে শুরু করে টিকটকের ভাইরাল নাচ কিংবা এআইয়ের যুগে গণ-অনুকরণ—আমাদের মস্তিষ্কের…
খাবারের সঙ্গে মানুষের সম্পর্ক শুধু ক্ষুধা আর তৃপ্তির নয়; এর সঙ্গে মিশে থাকে শৈশবের স্মৃতি, পারিবারিক অভ্যাস, সংস্কৃতি আর নিজের শিকড়ের গল্প। কারও কাছে গরম ভাত হাতে মেখে খাওয়ার অনুভূতি ঘরের স্বাদ, আবার কারও কাছে হাত দিয়ে তুলে খাবার খাওয়াটাই অস্বাভাবিক। একই খাবার, একই ক্ষুধা তবু তাকে গ্রহণ করার রীতি…
দৈনিক টার্গেট 

























