আবেগের লাগাম টানতে ষষ্ঠ ইন্দ্রিয় চর্চা করবেন যেভাবে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

সহজ কথায়, ইন্টারোসেপশন হলো শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গ থেকে আসা সংকেতগুলো অনুধাবন এবং উপলব্ধি করার মানসিক ও স্নায়বিক ক্ষমতা। আমাদের মস্তিষ্ক শুধু বাইরের উদ্দীপনায় সাড়া দেয় না; বরং শরীরের ভেতরের ভারসাম্য বা হোমিওস্ট্যাসিস বজায় রাখতে এই অভ্যন্তরীণ সংকেতগুলো প্রতিনিয়ত বিশ্লেষণ করে। যেমন অতিরিক্ত গরমে শরীর ঠান্ডা করা কিংবা রক্তচাপ ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা। বেশির ভাগ সময় এই আদান-প্রদান অবচেতন মনেই ঘটে, তবে সচেতনভাবে ভেতরের এই অনুভূতি বুঝতে পারাকে বলা হয় ইন্টারোসেপ্টিভ অ্যাওয়ারনেস।

স্নায়ুবিজ্ঞান ও চিকিৎসা গবেষণায় দেখা গেছে, মানুষের মানসিক স্বাস্থ্য ও আবেগ নিয়ন্ত্রণের পেছনে এই ষষ্ঠ ইন্দ্রিয়ের ভূমিকা অপরিসীম।

বিষণ্নতা বা ডিপ্রেশন: বিষণ্নতায় ভোগা ব্যক্তিদের মধ্যে ইন্টারোসেপ্টিভ অ্যাওয়ারনেস বা ভেতরের অনুভূতি বোঝার ক্ষমতা কম থাকে। শরীর থেকে আসা সংকেত ঠিকমতো মস্তিষ্কে না পৌঁছানোয় তাঁরা একধরনের মানসিক অনুভূতি হীনতা ও অবসাদে ভোগেন।

দুশ্চিন্তা ও প্যানিক অ্যাটাক: বিপরীতভাবে, উদ্বেগ বা অ্যানজাইটিতে আক্রান্ত ব্যক্তিরা নিজেদের শারীরিক সংকেত নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হন। সামান্য দ্রুত হৃৎস্পন্দন হলেই তাঁরা বড় কোনো বিপদের আশঙ্কায় প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন, যা অনেক সময় হৃদ্‌রোগের ভীতি তৈরি করে।

ইমোশনাল ইন্টেলিজেন্স বা অনুভূতি প্রকাশ: আমাদের যেকোনো আবেগ তৈরি হওয়ার আগে শরীরে তার প্রতিক্রিয়া ঘটে। বিপজ্জনক পরিস্থিতি দেখলে শরীর আগে সাড়া দেয়। এ ক্ষেত্রে হৃৎস্পন্দন বাড়ে, পেশি শক্ত হয়। এরপর মস্তিষ্ক তা অনুধাবন করে ভয়ের অনুভূতি তৈরি করে। যাঁরা শরীরের এই প্রাথমিক ভাষা বুঝতে পারেন, তাঁরা আবেগ নিয়ন্ত্রণে অনেক বেশি দক্ষ হন।

ইন্টারোসেপশন মানুষের অন্তর্দৃষ্টি বা সিক্সথ সেন্স হিসেবে কাজ করে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে। তবে কখনো কখনো এটি বৈষম্য বা পক্ষপাতিত্বও বাড়াতে পারে। গবেষণায় দেখা গেছে, ভয়ের কারণে হৃৎস্পন্দন বেড়ে গেলে মানুষ বাইরের বিশ্বকেও প্রতিপক্ষ হিসেবে দেখতে শুরু করে। উদাহরণ হিসেবে, ভয়ের মুহূর্তে মানুষ সাধারণ কোনো বস্তুকেও অস্ত্র ভেবে ভুল করতে পারেন। কারণ, তাঁর অভ্যন্তরীণ হৃৎস্পন্দন মস্তিষ্কের দেখার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে।

মস্তিষ্ককে দেহের চালিকাশক্তির কেন্দ্র ভাবা হলেও ইন্টারোসেপশন প্রমাণ করছে, আমাদের অভ্যন্তরীণ অঙ্গগুলোর সংকেতই মূলত মস্তিষ্কের চিন্তা ও আবেগকে চালিত করে। ভেতরের এই অদেখা জগৎ সঠিকভাবে চিনতে ও বুঝতে পারলে দুশ্চিন্তা কমবে। এর ফলে আবেগ নিয়ন্ত্রণ সহজ হবে এবং জীবন হয়ে উঠবে আরও ভারসাম্যপূর্ণ। পেশির মতোই প্রশিক্ষণ দিয়ে ইন্টারোসেপ্টিভ অ্যাওয়ারনেস বা সচেতনতা বাড়ানো সম্ভব। দৈনন্দিন জীবনে কয়েকটি অনুশীলনের মাধ্যমে এটি চর্চা করা যায়।

সূত্র: সাইকোলজি টুডে, দ্য গার্ডিয়ান

অনেকে সকালের তাড়াহুড়োয় বিছানা না গুছিয়ে বেরিয়ে পড়েন। ফলে দিন শেষে যখন বাড়ি ফেরেন, তখন অগোছালো বিছানা দেখলে ক্লান্তি আরও বেশি ভর করে শরীরে। দিনের শুরুতে মাত্র দুই মিনিট সময় নিয়ে বিছানাটি গুছিয়ে ফেলুন। চাদর টেনে সোজা করা, কাঁথাগুলো ভাঁজ করা আর বালিশগুলো জায়গায় রাখা—এই সামান্য কাজটুকুই আপনার পুরো…

স্পেনের জনপ্রিয় খাবারের তালিকায় স্প্যানিশ টর্টিলা বেশ পরিচিত একটি নাম। আলু, ডিম, পেঁয়াজ ও অলিভ অয়েলের মতো সহজ কয়েকটি উপকরণে তৈরি হয় এই খাবার। নরম আলু, পেঁয়াজ ও ডিমের মোলায়েম মিশ্রণে তৈরি এই পদ তৈরি যেমন সহজ, স্বাদেও তেমনি অনন্য। আলু ৪টি, বড় পেঁয়াজ ১টি, ডিম ৬টি, অলিভ অয়েল প্রয়োজনমতো, লবণ এবং…

হলিউডের ‘সবচেয়ে আবেদনময়ী সেলিব্রিটি’র তকমা আছে তাঁর ঝুড়িতে। শুধু অভিনয় নয়। মডেলিং, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও নবজাতকের টিটেনাস টিকার অর্থায়নে প্রচারাভিযান, এইডস বিষয়ে সচেতনতা তৈরিসহ বিভিন্ন দাতব্য কাজের সঙ্গেও যুক্ত তিনি। যুক্ত ব্যবসার সঙ্গে। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও প্রযোজক হিসেবেও কাজ করছেন…

জনপ্রিয় টার্গেট

দ্বিতীয় যমুনা ও পদ্মা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষায় চুক্তি

আবেগের লাগাম টানতে ষষ্ঠ ইন্দ্রিয় চর্চা করবেন যেভাবে

প্রকাশ: ০৬:৫১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬