তারেক রহমানের নির্দেশে মামলা, প্রতারক মিনহাজ গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ৩৩৬ বার পঠিত হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতারক আশরাফুজ্জামান মিনহাজের বিরুদ্ধে মামলা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোঃ ইলতুৎমিশ সওদাগর এ্যানি বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত মামলা গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এদিকে রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসী মামলায় সেই প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার শরীয়তপুরের নড়িয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর একটি টিম।

গত ২৫ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আশরাফুজ্জামান মিনহাজ একজন প্রতারক ও ধান্দাবাজ। বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অপকর্ম করে বেড়ানোই তার মূল পেশা। এ অবস্থায় আশরাফুজ্জামান মিনহাজের সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়।

জনপ্রিয় টার্গেট

তারেক রহমানের নির্দেশে মামলা, প্রতারক মিনহাজ গ্রেপ্তার

প্রকাশ: ০২:০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫