০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

আজ বুধবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) হল, আসনব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) জানিয়ে দেওয়া হবে।

এই বিজ্ঞপ্তি পরবর্তীতে সংশোধনের প্রয়োজন হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ প্রদান করা হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন নিয়োগ পাবেন সহকারী সার্জন পদে। বাকি ৩০০ জন নিয়োগ পাবেন সহকারী ডেন্টাল সার্জন পদে।

এ বিশেষ বিসিএসে ২০০ নম্বরের লিখিত ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে। লিখিত পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য বরাদ্দ এক নম্বর। তবে ভুল উত্তরের জন্য প্রতিটি প্রশ্নে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে। বিশেষ বিসিএস হওয়ায় লিখিত পরীক্ষা শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, মানসিক দক্ষতায় ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর থাকবে। সংশ্লিষ্ট ক্যাডার ও প্রযোজ্য ক্ষেত্রে পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন।

এর আগে ২০২৫ সালের ২৯ মে তিন হাজার চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০ ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এর আগে ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।

কর কমিশনারের কার্যালয়ে চাকরি

কর কমিশনারের কার্যালয়ে চাকরি

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৯, ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩ থেকে ২০তম গ্রেডের ৭ ক্যাটাগরির পদে ৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১ নভেম্বর থেকে। আবেদন করা যাবে ২১ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

৩৯ জনকে নেবে লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে ৯টি ক্যাটাগরিতে ৯ম থেকে ২০তম গ্রেডের মোট ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৭ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

স্থাপত্য অধিদপ্তরের ফল প্রকাশ

স্থাপত্য অধিদপ্তরের ফল প্রকাশ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরের ‘অফিস সহায়ক’ পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
২৭ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিভাগীয় নিয়োগ, পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদান কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৬ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তারের পর রিমান্ডে

৫১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ

প্রকাশ: ০৩:৪৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬