আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সেলিনা বেগম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ আগস্ট সকালে গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় ৬ বছরের ওই শিক্ষার্থী বিদ্যালয়ে গেলে অন্য শিক্ষক না থাকায় শিক্ষক মো. আনোয়ার হোসেন খান শিশুটিকে স্কুলের অফিস কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর গাছা থানায় মামলা করেন। মামলায় মূল অভিযুক্ত হিসেবে শরীফপুর এলাকার মো. করিম খানের ছেলে ও স্কুলের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন খান এবং সহযোগিতাকারী অভিযোগে ফরিদা বেগমকে আসামি করা হয়।

দৈনিক টার্গেট 



















