জমিজমার বিরোধে মেজো ভাইকে কুপিয়ে হত্যা করল বড় ভাই, আহত আরও ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা ও চলাচলের রাস্তা নিয়ে সুলতান বাদালের ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সন্ধ্যায় এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বড় ভাই বজলু বাদাল মেজো ভাই এমদাদুল বাদালের ওপর হামলা চালান। এ সময় এমদাদুলকে বাঁচাতে ছোট ভাই বাবু বাদাল ও ছেলে তপন বাদাল এগিয়ে গেলে বজলু তাঁদের ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই এমদাদুল বাদাল মারা যান এবং অপর দুজন রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত বাবু ও তপনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোয়াজ হোসেন বলেন, ‘চলাচলের রাস্তা ও জমিসংক্রান্ত বিরোধে ভাইদের মধ্যে ঝামেলা চলছিল। এতে বড় ভাই বজলুর হাতে এমদাদুল নিহত হয়। এ ঘটনায় ছোট ভাই বাবু ও এমদাদুলের ছেলে আহত হয়েছে।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত পালিয়ে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের আন্দারমানিক এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট হিসেবে পরিচিত মাইদুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১ কেজি ১ গ্রাম গাঁজা, ৫৫০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র জব্দের দাবি পুলিশের।

চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার জেলার পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস তাঁর বরখাস্তের আদেশে সই করেন।

ঢাকার সাভারে ঝটিকা মিছিল করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার দুপুরে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই মিছিল বের করে বলে পুলিশ জানিয়েছে।

জনপ্রিয় টার্গেট

কালিয়াকৈরে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

জমিজমার বিরোধে মেজো ভাইকে কুপিয়ে হত্যা করল বড় ভাই, আহত আরও ২

প্রকাশ: ১১:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬