গুঞ্জন হলো সত্যি, পিছিয়ে গেল ‘আন্ধার’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

মূলত ভিএফএক্সের কাজ শেষ না হওয়ার কারণেই দুর্গাপূজায় মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন নির্মাতা রাফী। তিনি বলেন, ‘আন্ধার আমার ক্যারিয়ারে সবচেয়ে লম্বা সময় ধরে শুট করা এবং যত্ন নিয়ে বানানো কাজ। আমরা চাইলে ১৬ অক্টোবরেও সিনেমাটি রিলিজ দিতে পারতাম। কিন্তু তাতে ভিএফএক্স ও পোস্ট প্রোডাকশনের কাজ মানসম্মত হতো না। মানের ক্ষেত্রে দর্শকদের কোনো প্রকার ধোঁকা দিতে চাই না।’

গত বছর শুটিং শেষে সিনেমাটি ২০২৬ সালেই মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল ঈদ উৎসব ছাড়া মুক্তি পাবে সিনেমাটি। সেপ্টেম্বরের শুরুতে টিজার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় আগামী অক্টোবরে আসছে আন্ধার। তবে টিজার প্রকাশের পর আর কোনো প্রচার দেখা যায়নি। কয়েক দিন ধরে খবর ছড়ায় পূজায় নয়, ঈদেই মুক্তি দেওয়া হবে আন্ধার। ভিডিও বার্তায় সেই আলোচনাও শোনা গেল কলাকুশলীদের মধ্যে। তবে শেষ পর্যন্ত ঈদ নয়, সিনেমা মুক্তির জন্য বেছে নেওয়া হলো ভিন্ন সময়। কারণ, তাদের পক্ষ থেকে আগেই কথা দেওয়া হয়েছিল, ঈদ উৎসব ছাড়া ভিন্ন সময়ে মুক্তি দেওয়া হবে আন্ধার। নির্মাতা রাফী ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা শেয়ার করলে বাধা দেন প্রযোজক শাকিব চৌধুরী। তিনি জানান, ওই সময়ে দেশের সিনেপ্লেক্সে মুক্তি পাবে হলিউডের বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জারস: ডুমসডে’ এবং ‘ডিউন পার্ট থ্রি’। শেষ পর্যন্ত সবাই মিলে সিদ্ধান্ত নেন, ২০২৭ সালে দুই ঈদের মাঝামাঝি সময়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে আন্ধার।

ভৌতিক ঘরানার আন্ধার তৈরি হচ্ছে দুই ব্যান্ড তারকা অর্থহীনের সাইদুস সালেহীন সুমন এবং ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর গল্পে। আদনান আদিব খানকে নিয়ে চিত্রনাট্যও রচনা করেছেন তাঁরা। প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন শাকিব। চঞ্চল, সিয়াম, তুষিদের সঙ্গে আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, গাজী রাকায়েত, আফসানা মিমি, ফররুখ আহমেদ রেহান প্রমুখ।

আবারও বড় পর্দায় একসঙ্গে চঞ্চল-নিশো

আবারও বড় পর্দায় একসঙ্গে চঞ্চল-নিশো

গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। বছর না ঘুরতেই আবারও একসঙ্গে হাজির হচ্ছেন তাঁরা। এবার তাঁদের দেখা যাবে নির্মাতা ভিকি জাহেদের প্রথম সিনেমা ‘খলনায়ক’-এ।

সৈয়দ শাকিলের প্রথম সিনেমায় শরিফুল রাজ

সৈয়দ শাকিলের প্রথম সিনেমায় শরিফুল রাজ

দীর্ঘদিন ধরে নাটক নির্মাণ করছেন সৈয়দ শাকিল। বানিয়েছেন ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামের দুটি ওয়েব ফিল্ম। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা। নিজের প্রথম সিনেমায় নায়ক হিসেবে বেছে নিয়েছেন শরিফুল রাজকে। গত মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় শরিফুল রাজের সঙ্গে ছবি শেয়ার…

জনপ্রিয় টার্গেট

গুঞ্জন হলো সত্যি, পিছিয়ে গেল ‘আন্ধার’

প্রকাশ: ১০:০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬