শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, শিক্ষা, চিকিৎসা, উদ্যোক্তা, সমাজসেবা, গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের অভিজ্ঞতা, চিন্তা ও মূল্যবোধ তুলে ধরাই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য। নিজের মেধা, শ্রম, সাহস ও অধ্যবসায়ের মাধ্যমে যাঁরা জীবনে প্রতিষ্ঠা অর্জনের পাশাপাশি সমাজ ও দেশের অগ্রগতিতে ভূমিকা রেখেছেন, তাঁদের সাফল্যের পেছনের গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে এই অনুষ্ঠান। গুণী ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের জীবন, কর্ম, অন্তরালের গল্প তুলে ধরার মধ্য দিয়ে কিংবদন্তির সান্নিধ্যে অনুষ্ঠানটি হয়ে উঠবে অনুপ্রেরণা, অভিজ্ঞতা ও জীবনবোধ বিনিময়ের একটি মঞ্চ—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
কিংবদন্তির সান্নিধ্যে অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হয়ে এসেছেন কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। তাঁর দীর্ঘ সংগীতজীবন, শিল্পচর্চা, কর্মময় পথচলা ও অর্জনের নানা দিক উঠে এসেছে এ পর্বে।
তানভীর আহমেদ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ফেরদৌসী আহমেদ চৌধুরী।

দৈনিক টার্গেট 
























