৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

শুধু পাস করেই থেমে থাকেননি, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৪.৬৩ অর্জন করেছেন তিনি। তাঁর এ সাফল্যে এলাকায় প্রশংসা ও আনন্দের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে শিক্ষাজীবন থেকে ঝরে পড়া কিংবা বয়সের কারণে নতুন করে পড়াশোনা শুরু করতে দ্বিধায় থাকা মানুষের কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণা।

আমিনুল ইসলামের বাড়ি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে। তাঁর বাবার নাম তুরাব আলী। ১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। এরপর পারিবারিক ও সংসারের দায়িত্ব, জীবিকার তাগিদ এবং নানা ব্যস্ততায় দীর্ঘদিন আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

তবে উচ্চশিক্ষা অর্জনের ইচ্ছা কখনো হারিয়ে যায়নি। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেকে আরও শিক্ষিত করে গড়ে তোলার তাগিদ অনুভব করেন তিনি।

সেই ইচ্ছা থেকেই ২০২৪ শিক্ষাবর্ষে গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হন আমিনুল ইসলাম। এরপর সংসার, ব্যক্তিগত কাজ ও জনপ্রতিনিধির দায়িত্ব সামলে নতুন করে শুরু করেন পড়াশোনা।

দিনের ব্যস্ততা শেষে অবসর সময়ে বই নিয়ে বসতেন তিনি। বয়স কিংবা দীর্ঘদিনের পড়াশোনার বিরতি—কোনো কিছুই তাঁকে দমাতে পারেনি। অবশেষে গতকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৪.৬৩ পেয়ে উত্তীর্ণ হন তিনি। এর মধ্য দিয়ে পূরণ হয় তাঁর দীর্ঘদিনের স্বপ্ন।

আমিনুল ইসলামের সহকর্মী ইউপি সদস্য শামীম মৃধা বলেন, ‘আমিনুল ইসলাম একজন দায়িত্বশীল মানুষ। জনপ্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি এ বয়সে সময় বের করে পড়াশোনা চালিয়ে যাওয়া সত্যিই প্রশংসনীয়। তাঁর এই অর্জন আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। তাঁকে দেখে অনেকেই নতুন করে শিক্ষাগ্রহণে আগ্রহী হবেন।’

মো. আমিনুল ইসলাম বলেন, ‘শিক্ষার কোনো বয়স নেই। আমি চাই, যারা বিভিন্ন কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তাঁরা আমার এই অর্জন দেখে নতুন করে পড়াশোনা শুরু করার সাহস পাবেন। সংসার ও দায়িত্ব সামলেও যে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব, আমি সেটিই প্রমাণ করতে চেয়েছি।’

তিনি আরও বলেন, আমার ইচ্ছা এখানেই থেমে থাকার নয়। সুযোগ পেলে আগামীতে অনার্সে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করতে চাই।’

মাওনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, ‘এটি শুধু আমিনুল ইসলামের অর্জন নয়, আমাদের ইউনিয়ন পরিষদের জন্যও গর্বের বিষয়। এই পরিষদের আরেকজন সদস্যও বেশি বয়সে এসএসসি পাস করছেন। তাঁদের এ ধরনের আগ্রহ শিক্ষার প্রতি মানুষকে অনুপ্রাণিত করবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, ‘নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। একজন মানুষ এ বয়সে এসে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করেছেন। এটি বর্তমান সমাজের জন্য একটি দৃষ্টান্ত।’

বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরের চন্দ্রায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার দুপুরের পর চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

গাজীপুরে আগুনে পুড়ল ৭ দোকান

গাজীপুরে আগুনে পুড়ল ৭ দোকান

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। শনিবার (৩১ অক্টোবর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রেমে ব্যর্থতার হতাশা থেকে ইয়াবার কারখানা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি করা হচ্ছিল। পরে শুক্রবার রাতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতরে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়।

জনপ্রিয় টার্গেট

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলো

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য

প্রকাশ: ০৮:৪৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬