০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যানিমেশন থেকে এবার বাস্তবের বরফরাজ্যে ‘ফ্রোজেন’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

ফ্রোজেনের চরিত্রগুলোকে বাস্তবের পরিবেশে নতুনভাবে তুলে ধরা হবে দ্য রিয়েল ফ্রোজেন সিরিজে। ন্যাশনাল জিওগ্রাফিক জানিয়েছে, আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেনের চোখধাঁধানো বরফাচ্ছাদিত পরিবেশে ধারণ করা হবে সিরিজটি। প্রচণ্ড শীত ও প্রতিকূল প্রকৃতির মধ্যে টিকে থাকার লড়াইয়ে বাস্তবের কিছু প্রাণীর সাহস, আনুগত্য, ঘুরে দাঁড়ানোর কৌশল এবং পারস্পরিক সম্পর্ক উঠে আসবে এতে। দেখানো হবে, বাস্তবের বরফঢাকা জগৎটাও ফ্রোজেন সিনেমার মতোই জাদুকরি।

উল্লেখ্য, ২০১৩ সালে মুক্তির পর বিশ্বজুড়ে ঝড় তুলেছিল ডিজনির অ্যানিমেশন সিনেমা ফ্রোজেন। দুই রাজকন্যা এলসা ও আনার গল্প এটি। এলসার রয়েছে জাদুকরি ক্ষমতা, যার মাধ্যমে সে বরফ তৈরি করতে পারে। কিন্তু দুর্ঘটনাবশত তার এই ক্ষমতার কারণে পুরো রাজ্য চিরস্থায়ী বরফের চাদরে আটকা পড়ে। এরপর এলসাকে উদ্ধার করতে এবং রাজ্যকে বাঁচাতে সঙ্গীদের নিয়ে রোমাঞ্চকর অভিযানে বেরিয়ে পড়ে আনা।

দুই বোনের এই অটুট ভালোবাসা ও আত্মত্যাগের গল্পের প্রথম পর্বটি বিশ্বজুড়ে আয় করে ১ দশমিক ২ বিলিয়ন ডলারের বেশি। ২০১৯ সালে মুক্তি পাওয়া এর সিকুয়েল ‘ফ্রোজেন ২’ বক্স অফিসে ঝড় তুলে আয় করে প্রায় দেড় বিলিয়ন ডলার। এ সিনেমার তৃতীয় পর্ব নির্মাণ করছে ডিজনি অ্যানিমেশন স্টুডিওস, যা মুক্তি পাবে ২০২৭ সালের নভেম্বরে।

জেনেভায় পুরস্কার জিতল ‘অ্যানি’

জেনেভায় পুরস্কার জিতল ‘অ্যানি’

জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের মিনি সিরিজ ‘অ্যানি’। গত জুনে অনুষ্ঠিত এই উৎসবে প্রশংসিত হয়েছিল সিরিজটি। এবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফিউচার ইজ সেন্সিবল অ্যাওয়ার্ড…

অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’

দুই বছর ধরে মুক্তির অপেক্ষায় থাকা এক বয়স্ক দম্পতির ভালোবাসা ও নিঃসঙ্গতার গল্প ‘পায়ার’ এখন দর্শকদের মুগ্ধ করছে। একসময় যে ছবি নিতে রাজি হয়নি কোনো পরিবেশক বা ওটিটি প্ল্যাটফর্ম, সেটিই জিতেছে ১৮টি আন্তর্জাতিক পুরস্কার।

রাজীবের প্রথম সিনেমায় নিশো-মেহজাবীন

রাজীবের প্রথম সিনেমায় নিশো-মেহজাবীন

গত জুনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা আদনান আল রাজীব। সে সময় সিনেমার নাম না জানালেও তিনি নিশ্চিত করেছিলেন, আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাঁর প্রথম সিনেমা। অবশেষে গতকাল আনুষ্ঠানিকভাবে সিনেমাটির নাম ও এর প্রধান দুই অভিনয়শিল্পীর নাম ঘোষণা করেছেন নির্মাতা।

জনপ্রিয় টার্গেট

প্রধানমন্ত্রিত্ব গ্রহণের আগেই নেতানিয়াহু-আইজেনকট বিরোধ, অ্যাটর্নি জেনারেলকে হস্তক্ষেপের অনুরোধ

অ্যানিমেশন থেকে এবার বাস্তবের বরফরাজ্যে ‘ফ্রোজেন’

প্রকাশ: ০৮:২৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬