এ তালিকায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলার নিয়ে শীর্ষে আছেন র্যাপার জে-জি এবং ২ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন টেইলর সুইফট।
লিভারপুলের এক শ্রমজীবী পরিবারে বেড়ে ওঠা ম্যাককার্টনি ছোটবেলা থেকেই অর্থের অভাব খুব কাছ থেকে দেখেছেন। দ্য বিটলস ব্যান্ড যখন বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়, তখনো আর্থিকভাবে খুব একটা লাভবান হননি তাঁরা। চুক্তির শর্ত অনুযায়ী প্রতি অ্যালবাম বিক্রির জন্য তাঁরা পেতেন এক পেনিরও কম। তাঁদের সেই চুক্তিকে পরে ‘দাস চুক্তি’ আখ্যা দিয়েছিলেন ম্যাককার্টনি। সেই হতাশা থেকেই ১৯৬৯ সালে তিনি নিজের প্রকাশনা কোম্পানি এমপিএল কমিউনিকেশনস প্রতিষ্ঠা করেন।
পল ম্যাককার্টনির সম্পদের তালিকায় আরও যুক্ত আছে বিশ্বজুড়ে করা কনসার্ট ট্যুর থেকে পাওয়া অর্থ। এর মধ্যে সবচেয়ে সাম্প্রতিক হলো ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত চলা ৭৯টি শোয়ের ‘গট ব্যাক’ ওয়ার্ল্ড ট্যুরের আয়। এ ছাড়া যুক্তরাজ্য ও হ্যাম্পটনসে বিলাসবহুল রিয়েল এস্টেট এবং পাবলো পিকাসো ও রেনে ম্যাগ্রিটের মতো বিশ্ববিখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্মের সংগ্রহও তাঁকে এই বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করতে সাহায্য করেছে।

দৈনিক টার্গেট 
























