প্রচণ্ড জ্বর, ঠান্ডা ও কাশি নিয়েও মানবতার দেয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিয়ে সম্মাননা পেলেন সংগীতশিল্পী রোজিনা আক্তার

অসুস্থ শরীরেও মানবতার দেয়াল ফাউন্ডেশনের অনুষ্ঠানে রোজিনা আক্তার

প্রচণ্ড জ্বর, ঠান্ডা ও কাশি নিয়েও রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত মানবতার দেয়াল ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রোজিনা আক্তার। শারীরিক অসুস্থতা উপেক্ষা করে অনুষ্ঠানে অংশ নেওয়ায় উপস্থিত অতিথি ও দর্শকদের কাছ থেকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা পান।

১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা লিফট-৩-এ মানবতার দেয়াল ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে সংগীতশিল্পী রোজিনা আক্তারকে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণের পর তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে মানবতার দেয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে রোজিনা আক্তার সংগীত পরিবেশন করেন। মঞ্চে তার পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। অসুস্থতার মধ্যেও তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তে সংগীতশিল্পী, অতিথি ও আয়োজকদের নিয়ে ছবি তোলা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি রিফাত আলম। প্রধান অতিথি ছিলেন খন্দকার রুহুল আমিন (সিআইপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসলাম সানি, প্রাকৃতজ শামীম রুমি টিটুন, কবি আরিফ হেলালসহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রধান আহ্বায়কের দায়িত্বে ছিলেন সুপার স্টার ডি.এ. তায়েব। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মানবতার দেয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সম্মাননা প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়।

শারীরিক অসুস্থতার মধ্যেও অনুষ্ঠানে অংশ নিয়ে সম্মাননা পাওয়ায় রোজিনা আক্তার মানবতার দেয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও এমন মানবিক ও সাংস্কৃতিক উদ্যোগের সঙ্গে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

জনপ্রিয় টার্গেট

প্রকাশ: ০৮:৫৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬