নতুন নির্মাতা ও গল্প নিয়ে শুরু হচ্ছে ‘বকুলপুর সিজন ৩’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

শুধু পরিচালক নয়, পরিবর্তন এসেছে ধারাবাহিকটির গল্পে। নির্মাতা জানালেন, আগের গল্পের ধারাবাহিকতা নয়, নতুন গল্প ও চরিত্রে ফিরছে বকুলপুর। তবে বকুলপুরের প্রথম দুই সিজনে অভিনয় করা অনেকেই থাকবেন তৃতীয় সিজনে।

নির্মাতা হাসান রেজাউল মনে করেন, যাত্রাপালার সংঘাত, গ্রামের দ্বন্দ্ব—সব মিলিয়ে বকুলপুর এবার আরও বেশি জমজমাট হবে। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আজিজুল হাকিম, দীপা খন্দকার, তাহমিনা সুলতানা মৌ, শরাফ আহমেদ জীবন, সুষমা সরকার, সাইদুর রহমান পাভেল, উপমা, সিলভিয়া, মোস্তাফিজ শাহীন, আহমেদ গিয়াস, পঙ্কজ মজুমদার প্রমুখ।

নির্মাতা জানালেন, ইতিমধ্যে শেষ হয়েছে বকুলপুর সিজন ৩ ধারাবাহিকের প্রথম লটের শুটিং। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। শিগগির দীপ্ত টিভিতে শুরু হবে বকুলপুর সিজন ৩-এর প্রচার।

এবারের সিজনে কতগুলো পর্ব দেখা যাবে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো পরিকল্পনা করা হয়নি। মানুষ যত দিন ধারাবাহিকটি পছন্দ করবে, গ্রহণ করবে, তত দিন পর্যন্তই ধারাবাহিকটি চালিয়ে নিয়ে যাব। যখন মনে হবে এখন শেষ করা উচিত, শেষ করে দেব। জোর করে পর্বসংখ্যা বাড়াব না।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নীতির প্রতিবাদে এবার নিজেদের জনপ্রিয় অ্যানিমেটেড শোর নাম বদলে ফেললেন ‘সাউথ পার্ক’-এর নির্মাতারা। দীর্ঘদিনের জনপ্রিয় এই স্যাটায়ার সিরিজের নাম সাউথ পার্ক থেকে পরিবর্তন করে রাখা হয়েছে ‘সাউথ আমেরিকা’।

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়েছে প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য। এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’। ফেসবুকে দেওয়া এমন একটি পোস্টের ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন রুনা লায়লার মেয়ে তানি লায়লা।

জনপ্রিয় টার্গেট

সময়মতো অফিসে না থাকা দুই এসি ল্যান্ডকে বদলি

নতুন নির্মাতা ও গল্প নিয়ে শুরু হচ্ছে ‘বকুলপুর সিজন ৩’

প্রকাশ: ০৮:৩০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬