শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের ধলেশ্বরী-১ সেতুর ঢালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয়ের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুরের রসুলপুর গ্রামে। তিনি মৃত সায়েদ মিয়ার ছেলে। আহত সাজ্জাদের বাড়ি সিরাজদিখান উপজেলার উত্তর ঘোড়ামারা এলাকায়। তিনি রবিউল আউয়ালের ছেলে।
সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ঢালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন আহত হন। খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
তিনি বলেন, আহত সাজ্জাদকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। তাঁর মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ মিয়া (২৬) নামের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী সুমন মিয়া (৩০) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে…
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত পাননি। তাঁরা কর্মস্থলে উপস্থিত না থাকলেও ৩১ আগস্টের হাজিরা খাতায় আগের দিনের তারিখে স্বাক্ষর করে গেছেন।
দেশের বিভিন্ন সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর এসব বাংলাদেশি ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে আইনি জটিলতার কারণে তাদের তামিলনাড়ুর বিভিন্ন হোমে রাখা হয়। সেখানে কেউ নয় মাস, আবার কেউ দুই বছর পর্যন্ত অবস্থান করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ ও ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল…
দৈনিক টার্গেট 




















