ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইডিয়াল স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি, আবেদন করবেন যেভাবে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদ স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রথম শ্রেণির ডিজিটাল লটারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। ভর্তির আবেদন তথ্য এর ওয়েবাসাইট হতে জানা যাবে।

২য় থেকে ৯ম শ্রেণির ভর্তির আবেদন ফরম জমা: ৯ ও ১০ ডিসেম্বর, সময়: সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত স্ব স্ব শাখায়

দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন ফি ২৫০ টাকা। অনলাইনে আবেদন করতে হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট এর মাধ্যমে।

দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। পরীক্ষার সময়সূচি—

১৮ ডিসেম্বর: চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ, সকাল ১০টা–১২টা

২১ ডিসেম্বর: দ্বিতীয় ও তৃতীয়, সকাল ১০টা–১১টা

২৩ ডিসেম্বর: সপ্তম, অষ্টম ও নবম, সকাল ১০টা–১২টা

পরীক্ষা অনুষ্ঠিত হবে মতিঝিল ক্যাম্পাসে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৬ ডিসেম্বর। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ফল ২৪ ডিসেম্বর এবং সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির ফল ২৭ ডিসেম্বর প্রকাশ করা হবে। ফলাফল প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষায় বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। মোট নম্বর ৫০।

চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষায় বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। মোট নম্বর ১০০।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, মতিঝিল বাংলা মাধ্যমের প্রভাতি শাখায় ছেলে ও মেয়ে উভয়ের জন্য প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ভর্তি নেওয়া হবে। দিবা শাখায় ছেলেদের চতুর্থ থেকে নবম শ্রেণিতে ভর্তি করা হবে।

বনশ্রী বাংলা মাধ্যমের প্রভাতি শাখায় ছেলে ও মেয়েদের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে এবং দিবা শাখায় ছেলেদের চতুর্থ ও নবম শ্রেণিতে ভর্তি করা হবে।

মুগদা বাংলা মাধ্যমের প্রভাতি শাখায় ছেলে ও মেয়েদের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করা হবে। দিবা শাখায় ছেলেদের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে ভর্তি নেওয়া হবে।

মতিঝিল ইংলিশ ভার্সনের প্রভাতি শাখায় ছেলেদের প্রথম থেকে তৃতীয় শ্রেণি এবং মেয়েদের প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টম ও নবম শ্রেণিতে ভর্তি করা হবে। দিবা শাখায় ছেলেদের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নেওয়া হবে।

বনশ্রী ইংলিশ ভার্সনের প্রভাতি শাখায় ছেলেদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি এবং মেয়েদের প্রথম থেকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হবে। দিবা শাখায় ছেলেদের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নেওয়া হবে।

মুগদা ইংলিশ ভার্সনের প্রভাতি শাখায় মেয়েদের প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি এবং দিবা শাখায় ছেলেদের প্রথম থেকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হবে।

জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি তবে অবশ্যই ৭ বছরের কম হতে হবে (জন্ম তারিখ ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত)। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

মতিঝিল বাংলা মাধ্যমের জন্য মতিঝিল, শাহজাহানপুর ও পল্টন থানার অন্তর্ভুক্ত এলাকার বাসিন্দাদের সন্তানদের ক্যাচমেন্ট এলাকার আওতায় রাখা হয়েছে।

বনশ্রী বাংলা মাধ্যমের জন্য রামপুরা, বাড্ডা ও খিলগাঁও থানা এবং মুগদা বাংলা মাধ্যমের জন্য মুগদা, সবুজবাগ ও যাত্রাবাড়ী থানা ক্যাচমেন্ট এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।

মতিঝিল ইংলিশ ভার্সনের জন্য মতিঝিল, শাহজাহানপুর ও পল্টন থানা এবং বনশ্রী ইংলিশ ভার্সনের জন্য রামপুরা, বাড্ডা ও খিলগাঁও থানা নির্ধারণ করা হয়েছে।

মুগদা ইংলিশ ভার্সনের ক্যাচমেন্ট এলাকার মধ্যে রয়েছে মুগদা, সবুজবাগ ও যাত্রাবাড়ী থানা।

ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা ভর্তি ফরম পূরণ করতে হবে। অনলাইন জন্মনিবন্ধন সনদসহ বিভিন্ন কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করে এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

শিক্ষাসেবা এলাকার কোটায় ক্যাচমেন্ট এলাকার কাউন্সিলর বা দায়িত্বরত কর্মকর্তার প্রত্যয়নপত্র জমা দিতে হবে। শিক্ষাসেবা এলাকার শিক্ষার্থীদের ক্ষেত্রে বাবা-মায়ের নামে ইস্যু করা ইউটিলিটি বিল, পজেশন লেটার, আইবাস ও বিদ্যুৎ বিলের মূল কপি প্রয়োজন হবে।

মুক্তিযোদ্ধা, শিক্ষা মন্ত্রণালয়, প্রতিবন্ধী, সহায়সম্বলহীন ও নিঃস্ব কোটা এবং লিল্লাহ বোর্ডিংয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আগের শ্রেণির ছাড়পত্র ও বোর্ড রেজিস্ট্রেশনের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিতে হবে।

শিক্ষার্থী যে ব্রাঞ্চ ও শিফটে ভর্তি হবে, সেই ব্রাঞ্চ ও শিফটেই পড়াশোনা করতে হবে। স্থানান্তরের আবেদন গ্রহণযোগ্য হবে না।

ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা কালো বলপয়েন্ট কলম ব্যবহার করবে। পরীক্ষার কক্ষে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না।

পরিকল্পনা ছাড়া অনার্স কোর্স: কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও উল্টোটা, ক্ষোভ শিক্ষামন্ত্রীর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে উপযুক্ত পরিকল্পনা ও হিসাব-নিকাশ ছাড়াই নতুন বিষয় এবং অনার্স কোর্স চালু করায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম ভারসাম্যহীনতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

৫১তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষার জন্য জরুরি নির্দেশনা

৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সামনে রেখে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির যুগ্ম সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত…

থাইল্যান্ডে পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডি বৃত্তির সুযোগ

থাইল্যান্ডের বিদ্যাসিরিমেধি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ভিসটেক) ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি বৃত্তির ঘোষণা দিয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে অধ্যয়নের…

জনপ্রিয় টার্গেট

কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ: স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প ‘বার্তা’ চালু

আইডিয়াল স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি, আবেদন করবেন যেভাবে

প্রকাশ: ১২:১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬