ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে মহাসড়কের পাশে গ্যারেজে রাখা ট্রাকে আগুন, পেট্রলবোমা উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ফেনী শহরের পল্লী বিদ্যুতের বিপরীতে পূর্বচন্দ্রপুর মেটালের সামনে এ ঘটনা ঘটে। ট্রাকটি মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পার্কিং করা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সেখান থেকে একটি পেট্রলবোমা উদ্ধার করে পুলিশকে দেন তাঁরা।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন বলেন, আগুনে ট্রাকটির প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা পেট্রলবোমাটি পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মহাসড়কের পাশে ট্রাকে আগুন দেওয়ার ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক নুরুল আফছার। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনার কথা তাঁর জানা নেই।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফরিদ বলেন, ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ট্রাকের মালিক এখনো লিখিত অভিযোগ বা মামলা করেননি। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে দুজনকে দেখা গেছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত ট্রাকটি এখনো ঘটনাস্থলে রয়েছে।

পর্তুগাল যাওয়ার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত ৫ যুবক, এবার দালাল চক্রের বিরুদ্ধে মামলা

তদন্তে দেখা গেছে, ওই দালাল বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের মাধ্যমে তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা লেনদেন করেছেন। ওই হিসাবের সূত্র ধরে বাংলাদেশে চক্রটির সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-হামলায় আহত ১১, ৫ মোটরসাইকেলে আগুন

ফেনীর দাগনভূঞায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে পৌরসভার আলাইয়ারপুর গ্রামে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির পাশের সূর্যের হাসি ক্লিনিক সড়কে এ ঘটনা ঘটে।

ভারত থেকে অনুপ্রবেশ সন্দেহে ৫ জনকে আটক করল ছাত্রদল, পরে যা জানা গেল

পর্তুগালের ভিসা সংগ্রহের আশায় ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন পাঁচ বাংলাদেশি। তাঁদের অভিযোগ, ভারতে যাওয়ার পর একটি চক্র তাঁদের জিম্মি করে পাসপোর্ট আটকে রাখে এবং ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে তাঁদের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফিরে গতকাল বৃহস্পতিবার ফেনীর

জনপ্রিয় টার্গেট

ফেনীতে মহাসড়কের পাশে গ্যারেজে রাখা ট্রাকে আগুন, পেট্রলবোমা উদ্ধার

ফেনীতে মহাসড়কের পাশে গ্যারেজে রাখা ট্রাকে আগুন, পেট্রলবোমা উদ্ধার

প্রকাশ: ০১:১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬