ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে আ.লীগের মশাল মিছিল থেকে ফেরার পথে ৮ শিশুসহ আটক ১৫

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেওপাড়া ইউনিয়নের হুজরাপুর গ্রামে মশাল মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে প্রায় দুই শতাধিক ব্যক্তি অংশ নেন।

প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, গোপালপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মিছিল হতে পারে—এমন খবর পেয়ে সেখানে অবস্থান নেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা হুজরাপুর গ্রামে চলে যান। সেখানে কয়েক মিনিট মিছিল করে তাঁরা সরে পড়েন।

শহীদুল ইসলাম আরও জানান, মিছিল শেষে ১৫ জন দুটি অটোরিকশায় করে ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে রাজাবাড়ীহাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশের তালিকা অনুযায়ী, আটক ১৫ জনের মধ্যে আটজনই শিশু। বাকি সাতজন হলেন—ইদলপুর গ্রামের শাহাবুল ইসলাম (২৭), সুলতানগঞ্জ গ্রামের আব্দুল গাফফার (২০), রঘুনাথপুর গ্রামের মো. হামিদ (২১), ফরিদপুর গ্রামের সিফাত আলী (১৮), মাধবপুর গ্রামের সজিব আলী (১৮), আবীর হাসান (২০) ও আসাদুল ইসলাম রুবেল (২০)। পুলিশ তাঁদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী বলে উল্লেখ করেছে।

পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের গোদাগাড়ী থানায় নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’

রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের পরিবারের দাবি, দুজনই ২০২৪ সালের জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন আন্দোলনে তাঁদের অংশগ্রহণের ছবিও পাওয়া গেছে। তবে সম্প্রতি বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর ঘটনায় করা একটি মামলায়

ভূমি অফিসে দস্যুদের প্রভাব ঠেকানোর নির্দেশ মন্ত্রীর

ভূমি অফিসে কোনো ভূমিদস্যু যাতে প্রভাব বিস্তার বা সুযোগ-সুবিধা নিতে না পারে, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। একই সঙ্গে সাধারণ সেবাপ্রত্যাশীরা যাতে অগ্রাধিকার পান, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি…

রাজশাহীতে আজহারীর মাহফিল আজ, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে আসা ৩৭ নারী পকেটমারকে আটক করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা আজ শনিবার (২৮ নভেম্বর) মাহফিলস্থলে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।

জনপ্রিয় টার্গেট

ফেনীতে মহাসড়কের পাশে গ্যারেজে রাখা ট্রাকে আগুন, পেট্রলবোমা উদ্ধার

গোদাগাড়ীতে আ.লীগের মশাল মিছিল থেকে ফেরার পথে ৮ শিশুসহ আটক ১৫

প্রকাশ: ১২:৫৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬