আশুলিয়া-সাভারে শ্রমিক অসন্তোষ: ১৭৭ পোশাক কারখানায় ছুটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

শ্রমিক, শিল্প পুলিশ ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নিউএজ গ্রুপের দুটি কারখানাসহ ট্রাউজার লাইন ও আল-মুসলিম গ্রুপের কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ রেখে বসে থাকেন। শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ বেলা ১২টার দিকে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন।

দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা নরসিংহপুর এলাকায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশে শারমিন গ্রুপের একটি কারখানার ফটকের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা গ্রুপটির সব কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে বের করে দেওয়ার দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার ফটকে অবস্থান নেন শিল্প পুলিশের সদস্যরা। এতে শ্রমিক ও পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয়। পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করেন। তবে আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও ছুটি দেওয়ার দাবিতে কয়েক দফা পুলিশের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়।

এরপর শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আবদুল্লাহপুর-বাইপাইল অংশের বিভিন্ন স্থানে অবস্থান নেন। পাশাপাশি আশপাশের বিভিন্ন কারখানায় গিয়ে শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন তাঁরা। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশুলিয়ার নিশ্চিন্তপুর, নরসিংহপুর, ছয়তলা ও কাঠগড়াসহ সাভারের হেমায়েতপুর এলাকার অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে, একই দাবিতে বেলা ৩টার দিকে সাভার থানার হেমায়েতপুর এলাকার একে এইচ গ্রুপের শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে সামনের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটান বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। টানা ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর বিকেল ৫টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর।

নাম প্রকাশ না করার শর্তে আশুলিয়ার আল-মুসলিম গ্রুপের এক শ্রমিক বলেন, ‘সরকার অক্টোবর মাসের মধ্যে মজুরি বোর্ড গঠন করে নতুন বেতনকাঠামো দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু আমরা এর বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। এ কারণে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।’

আশুলিয়ার আরেক পোশাকশ্রমিক বলেন, জিনিসপত্রের দাম ও বাড়িভাড়া বেড়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। অথচ যাঁরা দেশের অর্থনীতিকে সচল রাখেন, সেই শ্রমিকদের বেতন-ভাতা বাড়ছে না।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সরকার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে। কিন্তু মালিকপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে এই বার্তা শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না। কারখানায় কারখানায় সরকারি ঘোষণার বিষয়টি শ্রমিকদের জানানো হলে আন্দোলন থেমে যাবে বলে তিনি মনে করেন।

বিকেল ৫টার দিকে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়া ও সাভারের ১৭৭টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি এখনো অনিশ্চিত। তবে কোনো পুলিশ সদস্য বা শ্রমিক আহত হননি। সংঘর্ষেরও কোনো ঘটনা ঘটেনি।

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: গাজী নজরুলের জামিন দায়রা আদালতেও নাকচ

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবীর এ আদেশ দেন।

তাহসিফ হত্যা মামলা: সেই তরুণী ৪ দিনের রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার তরুণীকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন…

দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৩ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

জনপ্রিয় টার্গেট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি-বেসরকারি ভবনে উড়বে জাতীয় পতাকা

আশুলিয়া-সাভারে শ্রমিক অসন্তোষ: ১৭৭ পোশাক কারখানায় ছুটি

প্রকাশ: ০৬:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬