সাভারে মক্কা-বাংলাদেশ ও জেএস কনজিউমারের যৌথ যাত্রা শুরু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১৩৮ বার পঠিত হয়েছে

সাভার মহানগরে মানবকল্যাণমূলক কার্যক্রম ও ভোক্তাবান্ধব উদ্যোগকে সামনে রেখে মক্কা-বাংলাদেশ কল্যাণ সংস্থা এবং জেএস কনজিউমার অ্যান্ড নিউট্রি কেয়ার লিমিটেডের মধ্যে একটি যৌথ উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

গতকাল ঢাকা ডিভিশনাল প্রেসক্লাব এবং দৈনিক রুদ্রবাংলা পত্রিকার বার্তা অফিসে আয়োজিত এক সভায় এই সহযাত্রার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল হিউম্যান কেয়ার অ্যান্ড রিলিফ ফাউন্ডেশন (এনএইচসিআরএফ)-এর প্রতিষ্ঠাতা মহাসচিব এম এম ইব্রাহিম দুলাল, সহ-সভাপতি সাকিনা খাতুন নিশি, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, মক্কা-বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শাহাব উদ্দিন আহমেদ শরীফ, বিজনেস ডিরেক্টর কামাল হোসেন শেখ এবং জেএস কনজিউমার অ্যান্ড নিউট্রি কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে মানবসেবা ও মানসম্মত পণ্যের সহজপ্রাপ্যতা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই লক্ষ্যকে সামনে রেখে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে এই যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্ব ভবিষ্যতে একটি ইতিবাচক ও টেকসই মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

জানা যায়, জেএস কনজিউমার অ্যান্ড নিউট্রি কেয়ার লিমিটেড তাদের নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদিত বিভিন্ন মানসম্পন্ন অর্গানিক কসমেটিকস ও টয়লেট্রিজ পণ্য বাজারে নিয়ে আসবে। এসব পণ্য মক্কা-বাংলাদেশ সংস্থার মাধ্যমে সাভার মহানগরের বিভিন্ন এলাকায় একটি নতুন ও সৃজনশীল বিপণন কৌশলের মাধ্যমে বাজারজাত করা হবে। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন স্থানীয় বাজারে উন্নতমানের পণ্যের সরবরাহ বাড়বে, অন্যদিকে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে আরও বলা হয়, এই যৌথ উদ্যোগের মূল ভিত্তি হলো সৌহার্দ্য, বিশ্বস্ততা এবং দায়িত্ববোধ। উভয় প্রতিষ্ঠানই তাদের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং ভোক্তাদের আস্থা অর্জনের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও তুলে ধরা হয়।

শেষে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই নতুন যাত্রার সফলতা কামনায় দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করা হয়। তারা আশা করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ একটি সফল ও দৃষ্টান্তমূলক প্রকল্পে পরিণত হবে।

জনপ্রিয় টার্গেট

ডিভোর্সের পর সাবেক স্ত্রীকে হুমকি, কয়রায় জিডি

সাভারে মক্কা-বাংলাদেশ ও জেএস কনজিউমারের যৌথ যাত্রা শুরু

প্রকাশ: ০৮:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬