চীনের হুবেই প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২৬ বার পঠিত হয়েছে

‎আজ বৃহস্পতিবার চীনের হুবেই প্রভিন্সিয়াল ডিপার্টমেন্ট অব এডুকেশনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রস্তাব দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‎বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিনিয়র সচিব আবদুল খালেক। প্রতিনিধিদলে ছিলেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ফারহান ইশতিয়াক। অন্যদিকে, হুবেই প্রদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রভিন্সিয়াল ডিপার্টমেন্ট অব এডুকেশনের উপমহাপরিচালক দুয়ান জুহুই।

‎‎বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুয়ান জুহুই বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় হুবেইয়ের উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। বর্তমানে প্রদেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাগত জানাতে আগ্রহী হুবেই।

দুয়ান জুহুই বলেন, শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা আরও গভীর করতে চায় হুবেই প্রদেশ।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরে সিনিয়র সচিব আবদুল খালেক বলেন, সহযোগিতার পরবর্তী কার্যক্রম ত্বরান্বিত করা এবং যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নে দুই পক্ষের একটি ‘রেকর্ড অব নোটস’ স্বাক্ষর করা উচিত।

দুয়ান জুহুই শিক্ষার্থী বিনিময় ও শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ এবং হুবেইয়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীর ভর্তির ওপর গুরুত্ব দেন। পাশাপাশি, ভবিষ্যৎ সংলাপ ও সহযোগিতা জোরদারে হুবেইয়ের প্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

‎‎বৈঠকে বাংলাদেশ ও হুবেই প্রদেশের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ একাডেমিক প্রকল্প এগিয়ে নেওয়ার বিভিন্ন বাস্তবসম্মত উপায় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ এসব ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়।

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর

আগামী ৫ নভেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সব পাঠ্যবই সরবরাহ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে একাধিক মুদ্রণ প্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

যুক্তরাজ্যের অক্সফোর্ডে পড়ার সুযোগ, খরচ চালাবে অপটিভার ফাউন্ডেশন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অনেকের রয়েছে। কিন্তু খরচের হিসাব কষতে বসলে সেই স্বপ্ন প্রায়ই থমকে যায়। এবার সেই দুশ্চিন্তা কমানোর পথ খুলে দিয়েছে অপটিভার ফাউন্ডেশন। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অপটিভার ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৭-এর জন্য আবেদন নেওয়া হচ্ছে।

ডিজিটাল রূপান্তরের আগে মানসিকতার পরিবর্তন জরুরি: হিট প্রকল্প পরিচালক

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তর কার্যকর করতে প্রথমে মানসিকতা, মূল্যবোধ ও দায়িত্বের প্রতি অঙ্গীকারে পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের নবনিযুক্ত প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে

জনপ্রিয় টার্গেট

চীনের হুবেই প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

প্রকাশ: ১২:১৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬