চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

আটক ব্যক্তিদের মধ্যে টাস্কফোর্সের অভিযানে ধরা পড়া ১৮৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। অন্যদিকে, নৌ পুলিশের অভিযানে আটক ৪৬৩ জনের মধ্যে ১২০ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩৪৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

আজ শুক্রবার সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও চাঁদপুর নৌ থানা থেকে পাঠানো বিজ্ঞপ্তি ও প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, ৮ অক্টোবর রাত ১২টা থেকে ২৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহনে নিষেধাজ্ঞা ছিল।

এ সময় আইন অমান্য করে মাছ শিকারের দায়ে জেলা ও উপজেলা টাস্কফোর্স ২৩৮টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে আটক ১৮৩ জনকে ৭২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। জরিমানা হিসেবে আদায় করা হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ২০০ টাকা।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, অভিযানে ২ দশমিক ৭৫৩ টন ইলিশ এবং ১২ লাখ ১ হাজার ৯৯ মিটার জাল জব্দ করা হয়েছে। জব্দ করা নিষিদ্ধ জালের আনুমানিক মূল্য ২ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা। এসব ঘটনায় ১৬১টি মামলা হয়েছে। জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। উদ্ধার করা ইলিশ বিধি অনুযায়ী স্থানীয় দুস্থ ব্যক্তি, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অন্যদিকে, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অভিযানে ৪৬৩ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১২০ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩৪৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এ ছাড়া নৌ পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলাসহ মোট ১৩২টি মামলা করেছে নৌ পুলিশ।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন জানান, অভিযানে জব্দ করা ৩০ লাখ ৯০ হাজার ৫৮৫ মিটার কারেন্ট জাল মামলার আলামত হিসেবে সংরক্ষণের পর আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ ছাড়া ৭৭টি মাছ ধরার নৌকা জব্দ রয়েছে। উদ্ধার করা ১ দশমিক ৩২০ টন ইলিশ স্থানীয় দুস্থ ব্যক্তি, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চাঁদপুরে আটক ৪০ জেলে

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ শিকারের অভিযোগে ৪০ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা-পুলিশ। তাঁদের মধ্যে ৩৩ জনের বিরুদ্ধে ১২টি মামলা করা হয়েছে। বাকি সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

চাঁদপুরের শাহরাস্তিতে ছিদ্দিকুর রহমান নামের এক প্যারামেডিক চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন

এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে আটকে আছে ঐহী-মাহীর নতুন জীবন

দূর থেকে দেখলে মনে হবে সাধারণ দুই কন্যাশিশু। কিন্তু কাছে গেলেই চোখ আটকে যায়। নিতম্ব থেকে পেট পর্যন্ত একসঙ্গে জোড়া লাগানো ৮ মাস বয়সী যমজ বোন ঐহী আক্তার ও মাহী আক্তার। জন্মের পর থেকেই তাদের নড়াচড়া, হাসি-কান্না একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে।

জনপ্রিয় টার্গেট

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

প্রকাশ: ০৮:৩৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬