জাকসুর নারী এজিএস আয়শা সিদ্দিকার বিয়ে সম্পন্ন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আয়েশা সিদ্দিকা মেঘলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নারী এজিএস আয়শা সিদ্দিকা মেঘলার বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) পারিবারিকভাবে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে তার বিয়ে হয়।

জাকসুর কার্যকরী নারী সদস্য নাবিলা বিনতে হারুন বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বিয়ের পর শুক্রবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আয়শা সিদ্দিকা মেঘলার বিয়ের বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। তবে নিজের বিয়ে নিয়ে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি জাকসুর এই নারী এজিএস।

জানা গেছে, আয়শা সিদ্দিকা মেঘলার জীবনসঙ্গীর নাম আস সাদিক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী’র ২০২১-২২ সেশনে সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

আয়শা সিদ্দিকা মেঘলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী।

সর্বশেষ জাকসু নির্বাচনে নারী এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হন মেঘলা। নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

শিক্ষার্থী রাজনীতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় থাকা মেঘলার বিয়ের খবর প্রকাশের পর সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

জাকসুর নারী এজিএস আয়শা সিদ্দিকার বিয়ে সম্পন্ন

প্রকাশ: ১১:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২৬