০৮:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সব পর্যায়ের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

এ দিকে প্রশাসন বলছে, দাবি নিয়ে কাজ চলছে। শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসুক।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ সভা।

সভা শেষে শিক্ষার্থীরা জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের পরীক্ষা বর্জন করবেন তাঁরা। পাশাপাশি প্রতিদিন বেলা ১১টার পর কোনো ক্লাসেও অংশ নেবেন না।

আন্দোলনরত শিক্ষার্থী ওয়াসিউল হাসান সরকার বলেন, আন্দোলন আরও বেগবান করতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন দিনের সময় দিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।

পুরোনো গবেষণার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শেকৃবির শিক্ষার্থীরা। মাঠটিতে সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ, অবস্থান ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তাঁরা।

শিক্ষার্থীদের দাবি, মাঠটি বিশ্ববিদ্যালয়ের জায়গা। কৃষিবিষয়ক গবেষণার স্বার্থে এটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে। মাঠটি সচিবালয়ের জন্য ব্যবহার করা হলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি ক্যাম্পাসের পাশে সচিবালয় স্থাপিত হলে ভবিষ্যতে নানা সমস্যার সৃষ্টি হতে পারে।

চলমান এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর তাজুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা তাঁদের দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছেন। প্রশাসনিকভাবে বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা জানতে চাইছেন, কেন দ্রুত অগ্রগতি হচ্ছে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের জানিয়েছে, প্রশাসনিকভাবে কাজ এগিয়ে চলছে।

ক্লাস-পরীক্ষা বর্জনের বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা অনানুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আমরা শিক্ষক হিসেবে তো এটা চাইতে পারি না, তাঁরা পাঠদান কক্ষে ফিরে না আসুক।’

এইচএসসির ফল বিবেচনায় রাবির ভর্তি আবেদনের শর্ত শিথিল

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল বিবেচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন এ তথ্য জানান

‎শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের আরও দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণের প্রয়োজন বলে মন্তব্য করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ। এ জন্য নায়েমকে (জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি) অত্যাধুনিক প্রযুক্তি-নির্ভর শিক্ষক

এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ও ফলাফল ডিসেম্বরে

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন এবং ফল প্রকাশের কাজ ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার একটি খসড়া রোডম্যাপ তৈরি করা হয়েছে। এটি অনুমোদন পেলে নির্ধারিত সময়ের মধ্যে পুরো কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

জনপ্রিয় টার্গেট

এবার সব পর্যায়ের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের

প্রকাশ: ০৫:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬