আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টার সার্বিক তথ্য তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে দেশে মোট ১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯০৯ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন।
একই সময়ে ল্যাব পরীক্ষায় ২৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর ফলে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৯৩৩ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেল।
বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা যায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০৭ জনের প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে সিলেট বিভাগে, ১৫৭ জন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৬৬, বরিশালে ৫৭, খুলনায় ৩৮ এবং রংপুর বিভাগে ১৪ জন মারা গেছেন।
ঠাকুরগাঁও শহরে ছেলেকে স্কুল থেকে নিয়ে স্ত্রীসহ মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন সালেকিন ফেরদৌস। পথে চাঁদার দাবিতে মোটরসাইকেলের গতি রোধ করে বখাটেরা। দিতে অস্বীকৃতি জানালে তারা সালেকিনের ওপর তাণ্ডব চালায়।
জীবিকার তাগিদে প্রায় পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের জামাল হোসেন। সেখানে তিনি একটি ভ্যারাইটি সুপারশপ প্রতিষ্ঠা করেন। সেই সুপারশপেই গতকাল বুধবার স্থানীয় সময় আনুমানিক রাত সাড়ে ১১টায় গুলি চালায় সন্ত্রাসীরা।
গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি প্রতারণার মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন রিমান্ডের এই আদেশ দেন।
দৈনিক টার্গেট 




















