সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে সেই ৪৮ শিক্ষার্থী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাচ্ছে জিপিএ-৫ না পাওয়া ৪৮ জন শিক্ষার্থী। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ।

গতকাল রোববার শিক্ষার্থী ও অভিভাবকেরা সৈয়দপুর বিমানবন্দর সড়ক অবরোধ করে সরকারি বিজ্ঞান কলেজে ওই ৪৮ জন শিক্ষার্থীর ভর্তির দাবি জানান। পরে অবরোধ কর্মসূচিতে উপস্থিত হন নীলফামারী-৪ আসনের এমপি আব্দুল মুনতাকিম ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শাহরিন ইসলাম তুহিন। তাঁরা শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি নিয়ে অধ্যক্ষকে বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ শিক্ষার্থীদের ভর্তির জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, চলতি বছর সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে ১০১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১০০ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫২ জন শিক্ষার্থী। এবার ওই কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির আসন নির্ধারণ করা হয়েছে ৩৫০ টি। গত ২৭ আগস্ট প্রতিষ্ঠানটির ভর্তির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির সর্বনিম্ন যোগ্যতা হলো জিপিএ-৫। এর ফলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও জিপিএ–৫ এর কঠিন শর্তে ওই ৪৮ শিক্ষার্থী ভর্তি হতে পারছিল না।

বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে অভিভাবকেরা তা সংশোধন করে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তির এমন সংকট নিয়ে গত ৩ সেপ্টেম্বর আজকের পত্রিকায় ‘নিজ কলেজেই ভর্তির সুযোগবঞ্চিত সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৪৮ শিক্ষার্থী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

এ বিষয়ে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, এই প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন যোগ্যতা হলো জিপিএ-৫। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র এ প্রতিষ্ঠান থেকে এসএসসি পাশ করা সর্বনিম্ন জিপিএ-৪ শিক্ষার্থীরাও ভর্তির সুযোগ পাবে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এখনো মনে হচ্ছে জনগণ যা আশা করে, এখন পর্যন্ত পায়নি। তার কারণ হচ্ছে সংস্কার প্রক্রিয়া আইনগতভাবে এখনো শুরু হয়নি।

কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি খালের একাংশ বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে ইয়াসমিন আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামে অভিযান পরিচালিত হয়।

জনপ্রিয় টার্গেট

পরোয়ানাকে জামিননামা ভেবে আসামিকে মুক্তি

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে সেই ৪৮ শিক্ষার্থী

প্রকাশ: ১২:০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬