আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার বেবি স্ট্যান্ড জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এ খাবারের আয়োজন করা হয়। খাবারের তালিকায় ছিল গরুর মাংস, ডাল ও ভাত। প্রতিমন্ত্রী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে বসে খাবার খান।
এর আগে দুপুরে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলে পৌঁছে বেবি স্ট্যান্ড এলাকার টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন সুলতান সালাউদ্দিন টুকু। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী ও তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।
জুমার নামাজ শেষে প্রতিমন্ত্রী মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে খাবার পরিবেশন কার্যক্রমে অংশ নেন। পরে শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সাতিল, সাবেক সহসভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরাও উপস্থিত ছিলেন।

দৈনিক টার্গেট 

















