ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআইনির্ভর: শিক্ষামন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, তরুণদের দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে শিক্ষায় বিনিয়োগ অপরিহার্য। চলতি বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ বরাদ্দ বাড়িয়ে ৫ শতাংশ পর্যন্ত নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

ড. মিলন আরও বলেন, বাংলাদেশ দ্রুত বর্ধনশীল ও ঘনবসতিপূর্ণ একটি দেশ। দেশে ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় ৫ কোটি ৮০ লাখ তরুণ রয়েছেন। এই বিপুল জনগোষ্ঠীর উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তরুণ জনগোষ্ঠীই বাংলাদেশের প্রধান শক্তি। তাই দেশের সার্বিক উন্নয়নে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশের বিপুল তরুণ জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে। উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্বের দায়িত্ব হলো-এমন যোগ্য শিক্ষার্থী তৈরি করা, যাঁরা ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম হবেন। শিক্ষাব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে পাওয়া নতুন ধারণাগুলো কীভাবে জাতীয় উন্নয়নে কাজে লাগানো যায়, সেদিকেও নজর দিতে হবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী রজতজয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং সিফাল গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার এ মেজিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—আইএইউপির প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের (ইউরাস) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আইদিন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং আইএইউপির ট্রেজারার-ইলেক্ট (২০২৭-২০৩০) ড. মো. সবুর খান।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, রেক্টর, শিক্ষাবিদ, উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারক ও শীর্ষ নেতৃত্বস্থানীয় ব্যক্তিসহ দুই শতাধিক অতিথি অংশ নেন।

থাইল্যান্ডে স্নাতকোত্তরে বৃত্তি: প্রতি মাসে মিলবে ১০ হাজার থাই বাথ

থাইল্যান্ডের সুরানারি ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (এসইউটি) ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তির সুযোগ রয়েছে। এ বৃত্তির আওতায় মাস্টার্স, সমন্বিত মাস্টার্স-ডক্টরাল ও ডক্টরাল ডিগ্রিতে পড়ার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা।

যেভাবে দীর্ঘদিন পড়া মনে রাখবেন

যেভাবে দীর্ঘদিন পড়া মনে রাখবেন

লেখাপড়া একটি আনন্দের বিষয়। এর মাধ্যমে নতুন কিছু জানার আনন্দ ও তৃপ্তি পাওয়া যায়। তবে পড়া বিষয় মনে না থাকলে শিক্ষার্থীদের বিপাকে পড়তে হয়। এতে অস্বস্তিসহ একই বিষয় বারবার পড়তে হয়। পরীক্ষায় ভালো ফল করতে হলে শুধু পড়াশোনা করলেই হবে না, প্রয়োগ করতে হবে বুদ্ধিমত্তারও। তাহলেই পড়া মনে রাখা সহজ হবে।

বিশ্ববিদ্যালয় জীবনে যেসব দক্ষতা 
গড়ে তোলা জরুরি

বিশ্ববিদ্যালয় জীবনে যেসব দক্ষতা
গড়ে তোলা জরুরি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শেখার নতুন দ্বার খুলে যায়। এখানে পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেকে চেনা, মানুষের সঙ্গে কাজ করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া প্রয়োজন। কর্মজীবনে প্রবেশের পর বোঝা যায়, ভালো ফলের পাশাপাশি নানা দক্ষতারও প্রয়োজন হয়।

জনপ্রিয় টার্গেট

ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআইনির্ভর: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ০৭:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬