ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ভাঙারির দোকানে ককটেল বিস্ফোরণ, আহত ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার জব্বার হোসেনের ছেলে সুমন মিয়া (২৫) এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রুহুল আমিন (৪২)। রুহুল আমিন ওই ভাঙারির দোকানের মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সুমন একটি বস্তায় ভাঙারি মালামাল নিয়ে বিক্রির জন্য রুহুল আমিনের দোকানে যান। দোকানের লোহার স্কেল মেশিনে বস্তার মালামাল ওজন করা হয়।

ওজন শেষে বস্তা থেকে মালামাল নামানোর সময় লাল টেপে মোড়ানো একটি বস্তু মাটিতে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে দোকানে থাকা সুমন ও রুহুল আমিন আহত হন।

দোকানমালিক রুহুল আমিন জানান, মালামাল ওজন করার পর বস্তাটি নামানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বস্তার ভেতরে কী ছিল, তা তিনি জানতেন না।

ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী বাসচালক মিনারুল জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শুনতে পান তিনি। মুহূর্তেই ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। স্থানীয় লোকজন পরে আহত দুজনকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ইকবাল হাসান জানান, বিস্ফোরণে সুমনের ডান পায়ে তুলনামূলক বেশি আঘাত লেগেছে। রুহুল আমিনের পায়েও আঘাত রয়েছে। হাসপাতালে ভর্তি করে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি ককটেল বিস্ফোরণ বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আলামত সংগ্রহের চেষ্টা চলছে।

আহত দুজন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান মো. জাকির হোসেন। সুস্থ হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। উদ্ধার করা আলামত ও তাঁদের বক্তব্য বিশ্লেষণ করে বিস্ফোরণের ধরন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইবির দুই কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই কর্মকর্তাকে মারধর ও প্রশাসন ভবনের গোপনীয় শাখার একটি কক্ষের দরজা ভাঙচুরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বুধবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও

ডিসেম্বর ঘিরে কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

ডিসেম্বর মাস সামনে রেখে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পলাতক আসামিদের অবৈধ পথে দেশে প্রবেশ ও দেশত্যাগ, অনুপ্রবেশ এবং চোরাচালান ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তে সন্দেহজনক গতিবিধি শনাক্তে বাড়ানো হয়েছে নজরদারি।

এমপি নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন: আরও ৭ দিন সময় পেল তদন্ত কমিটি, গ্রেপ্তার নেই

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও সাত কার্যদিবস সময় পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা নমুনার ফরেনসিক প্রতিবেদন

জনপ্রিয় টার্গেট

কুষ্টিয়ায় ভাঙারির দোকানে ককটেল বিস্ফোরণ, আহত ২

প্রকাশ: ০৭:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬