আজ শুক্রবার বিকেলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিকসহ স্থানীয় কয়েক শ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। খাগড়াছড়ি গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্বত্য যানবাহন সমিতির সভাপতি আইয়ূশ চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যানবাহনসংশ্লিষ্ট নেতা জসিম উদ্দিন, উজ্জ্বল দে, মোহাম্মদ আসাদ মাসুম ও ওমর ফারুক কুসুম।
বক্তারা বলেন, সাজেকে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন খাতের মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সাজেক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যানবাহন চলাচল স্বাভাবিক করার দাবি জানান তাঁরা।
একই সঙ্গে পাহাড়ে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। তাঁরা অবিলম্বে অবরোধ প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

দৈনিক টার্গেট 



























