১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: আ.লীগ ও সহযোগী সংগঠনের ১১ জন গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সদর থানার সাবেক ছাত্রলীগ নেতা খলিল বিশ্বাস (৩৩), ছাত্রলীগ কর্মী আজিজুল হক (২৮), জাগীর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলু (৪৫), জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজিদুল ইসলাম সজল (২৪) এবং সিংগাইর থানার চান্দহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ (২৯)।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আরও রয়েছেন হরিরামপুরের জেলা ছাত্রলীগের সহসম্পাদক শেখ রিফাত (২১), শিবালয়ের আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম (৩৫), ধর্মবিষয়ক সম্পাদক আরশেদ আলী (৫৫), ঘিওর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রেজাউল মণ্ডল (৪৫), পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবজাল (৪৮) এবং দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন (২৬)।

পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া ট্রাফিক পুলিশ বক্স ও ঘিওর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

একই রাতে সাটুরিয়া, শিবালয় ও সিংগাইরের বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালানো হয়।

পুলিশের ভাষ্য, রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্কিং করা স্বাধীনতা এক্সপ্রেসের একটি মিনিবাসে আগুন দেন দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে যাঁদের নাশকতায় সম্পৃক্ততা পাওয়া গেছে, তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মোহাম্মদ সারওয়ার আলম বলেন, সোমবারের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনে মানিকগঞ্জ সদর থানায় আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের ভাষ্য, গত ৮ নভেম্বর দলীয় প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ওই কর্মসূচিকে কেন্দ্র করেই মানিকগঞ্জে এসব নাশকতার ঘটনা ঘটেছে।

মানিকগঞ্জে বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, আটক ১০

মানিকগঞ্জে পার্কিং করে রাখা একটি মিনিবাসে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ এবং টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

মানিকগঞ্জে শ্রেণিকক্ষে ফ্যান ভেঙে পড়ে রক্তাক্ত দুই শিশুশিক্ষার্থী

মানিকগঞ্জের হরিরামপুরে জরাজীর্ণ বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করা মিনিবাসে আগুন

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় টার্গেট

শ্রীমঙ্গলে হাসিবুল ইসলামের ওপর হামলাকারী শনাক্ত, দাবি পুলিশের

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: আ.লীগ ও সহযোগী সংগঠনের ১১ জন গ্রেপ্তার

প্রকাশ: ১২:০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬