মাকে গলা কেটে হত্যা, কারা হেফাজতে হৃদ্‌রোগে সেই শিক্ষকের মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ আজ সোমবার রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৮ অক্টোবর যশোর কারাগারে বন্দী অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হন মামুন। ওই দিন তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।

মামুন যশোর সদর উপজেলার বাজে দুর্গাপুর গ্রামের মৃত আলতাফ হোসেন মাস্টারের ছেলে। তিনি ঝিকরগাছা উপজেলার লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, মামুন দুটি বিয়ে করেছিলেন। আট-নয় বছর আগে সদর উপজেলার ভেকুটিয়া এলাকায় বিয়ে করেন তিনি। পরে দাম্পত্য কলহের জেরে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ঝিকরগাছার অমৃতবাজার এলাকায় দ্বিতীয় বিয়ে করেন মামুন। প্রায় ছয় বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও তাঁর বিচ্ছেদ হয়। দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের জন্য মামুন মাকে দায়ী করতেন। এ নিয়ে মায়ের সঙ্গে তাঁর আগেও বিরোধ ও মারধরের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, পারিবারিক অশান্তির কারণে মামুন মানসিক সমস্যায় ভুগছিলেন। দীর্ঘদিন পর গত ২৭ আগস্ট বাড়িতে ফেরেন তিনি। এর আগে তিনি পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নেন।

বাড়িতে ফিরে ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ধারালো বটি দিয়ে মাকে মাটিতে ফেলে গলায় কোপ দেন মামুন। এতে মা আনোয়ারা বেগমের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বটি ফেলে পালিয়ে যান মামুন। পরে পুলিশ তাঁকে আটক করে।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা হয়। গ্রেপ্তারের পর মামুনকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল।

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী গ্রেপ্তার

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে যশোর সদরে ১৭ জন, চৌগাছায় ২ জন, মনিরামপুরে ৩ জন, শার্শায় ২ জন, অভয়নগরে ৪ জন, কেশবপুরে ৩ জন, বাঘারপাড়ায় ৪ জন, বেনাপোলে ৪ জন এবং ঝিকরগাছায় ২ জন রয়েছেন।

কেশবপুরে সেচপাম্পের হাউসে পাওয়া দুই মরদেহ স্বামী-স্ত্রীর

যশোরের কেশবপুরে ধানখেতের সেচপাম্পের হাউস থেকে উদ্ধার হওয়া নারী ও পুরুষের মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁরা হলেন—উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালি গ্রামের মৃত জোবান আলী সর্দারের ছেলে আলেক সর্দার (৪৫) ও তাঁর স্ত্রী মাজেদা বেগম (৩৮)।

ক্রসফায়ার শুরু হলে দলের একটা লোককেও খুঁজে পাবেন না: বিএনপিকে হাসনাত আবদুল্লাহ

বিএনপি সরকারের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা যদি ক্রসফায়ার দেওয়া শুরু করেন, তাহলে আপনাদের দলের একটা লোককেও খুঁজে পাবেন না। কারণ, ক্রসফায়ার দিতে হলে চাঁদাবাজদের দিতে হবে, টেন্ডারবাজদের দিতে হবে। যারা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা নেয়, যারা চাকরির কথা বলে ঘুষ নেয়, তাদের ক্রসফায়ার দিতে হবে।

জনপ্রিয় টার্গেট

মাকে গলা কেটে হত্যা, কারা হেফাজতে হৃদ্‌রোগে সেই শিক্ষকের মৃত্যু

প্রকাশ: ১২:০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬