ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের চার দিন পর ডোবায় মিলল যুবকের অর্ধগলিত লাশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর একটি মাদক মামলায় জামিনে কারাগার থেকে মুক্তি পান আশিক। এরপর বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের খালে জাল দিয়ে মাছ ধরতে যান তিনি। সেখান থেকে আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় শুক্রবার মাদারীপুর সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করে তাঁর পরিবার।

আজ রোববার স্থানীয় লোকজন ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আশিকের বলে শনাক্ত করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আশিকের বোন নিপা আক্তার অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী কবির মাতুব্বর পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির শাস্তি দাবি করেন।

অভিযুক্ত কবির মাতুব্বর বাড়িতে না থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

কালকিনিতে আ.লীগের মহাসড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

মাদারীপুরের কালকিনিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে অবস্থান করেন তাঁরা। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরকীয়ায় বাধা, দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

মাদারীপুরের রাজৈরে স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজন মুন্সীকে আটক করেছে পুলিশ।

মাদারীপুরে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দুই নার্সকে অব্যাহতি

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল আকস্মিক পরিদর্শন করে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির চিত্র পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

জনপ্রিয় টার্গেট

৩ ক্রুজ ভেসেল পরিচালনায় বেসরকারি কোম্পানি নিয়োগের প্রস্তাব

নিখোঁজের চার দিন পর ডোবায় মিলল যুবকের অর্ধগলিত লাশ

প্রকাশ: ০৪:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬