দখল না সরালে উচ্ছেদ, লালপুরের ব্যবসায়ীদের সতর্ক করল প্রশাসন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

গতকাল মঙ্গলবার বিকেলে লালপুর বাজারে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে সতর্কতামূলক অভিযান ও আলোচনা সভায় এসব নির্দেশনা দেন ইউএনও।

কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, রাস্তা ও ফুটপাত কোনো ব্যক্তি বা ব্যবসায়ীর ব্যক্তিগত সম্পত্তি নয়। এগুলো সাধারণ মানুষের চলাচলের জন্য। তাই রাস্তার ওপর দোকান বসিয়ে কিংবা ফুটপাত দখল করে ব্যবসা করার সুযোগ নেই। ব্যবসায়ীদের নির্ধারিত জায়গার মধ্যে থেকে ব্যবসা পরিচালনা করতে হবে।

ইউএনও বলেন, ব্যবসায়ীদের বিষয়টি বুঝিয়ে বলা হচ্ছে এবং দখল সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত না করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

বাজারের যানজট নিরসনে ব্যবসায়ী, যানবাহন চালকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাস্তার ওপর যত্রতত্র ছোট যানবাহন দাঁড় করিয়ে রাখা যাবে না। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়, এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

আলোচনা সভায় ব্যবসায়ী ও বণিক সমিতির নেতাদের সঙ্গে বাজারের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিরসন এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তারা ব্যবসায়ীদের সহযোগিতায় সমস্যার স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দেন।

সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ, লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফুল আলম লুলু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, লালপুর বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এমপিপুত্রের সারের ডিলার নিয়োগ বাতিল চেয়ে ডিসির কাছে আবেদন

নাটোরের গুরুদাসপুরে সংসদ সদস্য (এমপি) আবদুল আজিজের বড় ছেলে ও ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামি নুরুজ্জামান মিন্টুসহ স্বজন ও ঘনিষ্ঠজনদের সারের ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এসব নিয়োগ বাতিল ও অনিয়মের তদন্ত দাবিতে নাটোর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন গুরুদাসপুরের সার ডিলার

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

নাটোরের লালপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শান্ত কুমার (২৫) ওরফে মো. আবু মুসা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে উপজেলার চংধুপইল ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাউড়া রেলওয়ে ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

গুরুদাসপুরে ৩০ বস্তা সার জব্দ

গুরুদাসপুরে ৩০ বস্তা সার জব্দ

নাটোরের গুরুদাসপুরে কৃষকপর্যায়ে সারের সংকটের মাঝেই দুজন ডিলারের বিরুদ্ধে পাশের উপজেলায় সার পাচারের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে পাচারের সময় ৩০ বস্তা ইউরিয়া সারসহ ৩টি অটোভ্যান জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।

জনপ্রিয় টার্গেট

ট্রাম্পের দুর্গে ডেমোক্র্যাটদের হানা

দখল না সরালে উচ্ছেদ, লালপুরের ব্যবসায়ীদের সতর্ক করল প্রশাসন

প্রকাশ: ০৮:৫৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬