ডাকসুর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

গতকাল রোববার এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন অধ্যাপক ড. আল-আমিন। তিনি লিখেছেন, ৩ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর ৬ সেপ্টেম্বর সকালে লিফটের বিষয়ে কারিগরি কমিটির সঙ্গে কথা বলেছেন তিনি। এরপর ১৫ দিনের মধ্যে লিফটটি সচল করার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন হলে নতুন লিফটের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

ডিন বলেন, ৩ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর নেওয়া বিভিন্ন উদ্যোগের তথ্য অনুষদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মো. মাজহারুল ইসলাম তাঁকে ফোন করে ডাকসু লিফটের ব্যবস্থা করতে চায় বলে জানান। তবে তিনি মাজহারুলকে জানান, লিফটের প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নিজেই করছেন।

অধ্যাপক আল-আমিনের ভাষ্য, পরে ডাকসুর ভিপি সাদিক কায়েম তাঁকে ফোন করে সাক্ষাতের সময় চান। রোববার সকাল ১১টায় সাক্ষাতের কথা থাকলেও দুপুর ১২টার কিছু আগে সাদিক কায়েম ছাড়া ডাকসুর অন্য সদস্যরা তাঁর অনুমতি ছাড়াই কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তিনি তাঁদের জানান, লিফটের ব্যবস্থা তিনি করছেন এবং ডাকসুর সহযোগিতার প্রয়োজন নেই।

ডিন বলেন, ‘পরবর্তীতে ফেসবুকে নানা অপপ্রচার দেখছি, তারা নাকি ব্যবসায় শিক্ষা অনুষদের লিফটের ব্যবস্থা করেছে। এটা তো কোনো রাজনৈতিক আদর্শ হতে পারে না। কোনো কিছুর সমাধান না করে পাবলিসিটির নামে মিথ্যাচার করা ঠিক নয়। সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।’

মাজহারুল ইসলাম আরও বলেন, ‘আমরা ডিনকে লিফট দেওয়ার প্রস্তাব দিয়েছি। প্রশাসন চাইলে আমরা যেকোনো সময় লিফট এনে স্থাপনের কাজ শুরু করতে পারব। প্রশাসন যদি ডাকসুর ব্যবস্থাপনায় লিফট নিতে না চায়, সেটি তাদের সিদ্ধান্ত। আমরা বরং চাই, প্রশাসনও শিক্ষার্থীদের সমস্যা সমাধানে এ ধরনের উদ্যোগে আরও সক্রিয় ভূমিকা রাখুক।’

এর আগে ডাকসুর অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়, বিজনেস স্টাডিজ অনুষদের একাডেমিক ভবনে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত লিফটটি দীর্ঘদিন ধরে অকেজো থাকায় শিক্ষার্থীরা ভোগান্তিতে রয়েছেন। এই দুর্ভোগ লাঘবে ডাকসু নিজস্ব উদ্যোগে একটি নতুন লিফটের ব্যবস্থা করেছে এবং দ্রুত সেটি স্থাপনের লক্ষ্যে অনুষদের ডিনের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেছে।

ডাকসুর পক্ষ থেকে আরও জানানো হয়, গত ১৩ আগস্ট অনুষ্ঠিত পঞ্চম কার্যনির্বাহী সভায় কলাভবন ও বিজনেস ফ্যাকাল্টির লিফট সমস্যার বিষয়টি উপাচার্যের কাছে উত্থাপন করা হয়। সভায় কলাভবনের লিফট প্রশাসন সংস্কার বা স্থাপন করবে এবং বিজনেস ফ্যাকাল্টির লিফটের ব্যবস্থা ডাকসু করবে বলে সিদ্ধান্ত হয়।

বাগেরহাটের চিতলমারী থানা-পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত তিন নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার বেলা ৩টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণে ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের পুরো এলাকা অন্তর্ভুক্তির সুপারিশ করেছে জেলা প্রশাসন। প্রাথমিক প্রস্তাবে থাকা কাশীপুর ইউনিয়নের দুটি ওয়ার্ড বাদ দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

রাজধানীর আবাসিক হোটেলসহ বিভিন্ন হোটেলে অবস্থানকারী অতিথিদের তথ্য নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। প্রয়োজনের সময় যাতে এসব তথ্য দ্রুত পাওয়া যায়, সে জন্য হোটেলগুলো থেকে অতিথিদের তথ্য সংগ্রহে কার্যকর ব্যবস্থা নিশ্চি

জনপ্রিয় টার্গেট

রোগী বাড়লেও বাড়েনি সেবা ব্যবস্থাপনা, হাসপাতালে এক শয্যায় ৩ রোগী

ডাকসুর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের

প্রকাশ: ০৬:৩১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬