চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালী থানার আওতাধীন তিনপুলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

জাকির হোসেনের অভিযোগ, রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে স্থানীয় এক ব্যবসায়ীর নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালান। হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয়। হামলাকারীরা তাঁর কাছে থাকা ব্যবসার বিক্রয়লব্ধ ৫ লাখ টাকা ছিনিয়ে নেন বলেও অভিযোগ করেন তিনি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দ্রুত হামলাকারীদের পরিচয় শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়ার পর রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।

রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘আমাদের সংগঠনের সদস্য জাকিরের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। বণিক সমিতির পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে এবং ভুক্তভোগী ব্যবসায়ীকে সর্বোচ্চ আইনি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হবে।’

মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার, গ্রেপ্তার ৮

চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ডাম্প ট্রাক জব্দ করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা।

চট্টগ্রাম বোর্ডে ৬ কলেজে শতভাগ পাস, ৩ কলেজ পাসশূন্য

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ছয়টি কলেজে শতভাগ পাস করেছেন ২৬৭ শিক্ষার্থী। তিনটি কলেজের ৯ শিক্ষার্থীর কেউ পাস করেননি। বোর্ডে মোট পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন।

নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার: পুলিশ

বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাব্বির হোসেন সানিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। পুলিশের দাবি, তিনি সাজ্জাদের নির্দেশে চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

জনপ্রিয় টার্গেট

তেল-গ্যাস অনুসন্ধানে সিঙ্গাপুরের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন স্পিকার

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

প্রকাশ: ০৪:৩৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬