শ্রীপুরে জলাবদ্ধতা: পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

নিহত জুনাইদ মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা মামুন মিয়ার ছেলে। সে মুলাইদ গ্রামের সুলতান উদ্দিনের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়াটে হিসেবে থাকত। জুনাইদ স্থানীয় তফুর উদ্দিন সরকার মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত ইউসুফ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এমদাদুল হকের ছেলে। সে মুলাইদ এলাকার কাজল মিয়ার বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়াটে হিসেবে থাকত। ইউসুফ স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। তার বাবা-মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আজ বেলা ১১টার পর থেকে শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বদ্ধ জলাশয়ের পাশে একটি জমির উঁচু পাড়ে শিশু দুটির জুতা দেখতে পান তাঁরা। পরে মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়।

মাওনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে জলাশয় থেকে ইউসুফ ও জুনাইদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল বলেন, দুপুরের পর থেকে শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর জলাশয়ের পাশে তাদের জুতা পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

তফুর উদ্দিন সরকার মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ‘এই এলাকায় আগে কৃষিজমি ছিল। অপরিকল্পিত শিল্পায়নের কারণে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বছরের অধিকাংশ সময় শত শত বিঘা জমি পানির নিচে থাকে। কৃষিকাজও করা যাচ্ছে না। আজ এই জলাবদ্ধতার কারণেই দুটি শিশুর প্রাণহানি ঘটেছে বলে আমরা মনে করছি। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জনজীবন ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।’

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার খায়রুল আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করি। সন্ধ্যা সোয়া ৬টার দিকে জলাশয় থেকে ইউসুফ ও জুনাইদ নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সরকারি চাকরির ১১–২০ গ্রেডের নিয়োগের লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় (ভাইভা) নম্বর বাড়ানোর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে।

রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ সার মজুত রাখার অভিযোগে সোলাইমান পাটোয়ারী নামের এক সারের ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর গুদাম থেকে ২০০ বস্তা এমওপি (মিউরেট অব পটাশ) ও ৩০০ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

নাটোরের বড়াইগ্রাম: এবারও এক ছটাক গম পায়নি খাদ্য বিভাগ

শ্রীপুরে জলাবদ্ধতা: পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশ: ১২:০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬